এক্সপ্লোর

WB Election 2021: লাইট-অ্যাকশন-ক্যামেরা ছেড়ে ভোটপ্রচারে বিজেপি প্রার্থী শ্রাবন্তী

লাইট-অ্যাকশন-ক্যামেরার সঙ্গে যাঁরা এতদিন মানানসই ছিলেন, ভোটের মুখে রাজনীতির রঙ্গমঞ্চে এখন তাঁদের ভিড়। সম্প্রতি, কৈলাস বিজয়বর্গীয় ও দিলীপ ঘোষদের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিজেপিতে যোগ দিয়ে শ্রাবন্তী বলেছিলেন, ‘এতদিন সবাই আমাকে রূপোলি পর্দায় দেখেছেন।

হিন্দোল দে, কলকাতা: ভোটের মুখে গেরুয়া শিবিরে যোগ দিতেই তাঁকে প্রার্থী করেছে বিজেপি। পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র বেহালা পশ্চিমে বিজেপির প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। লড়াই কঠিন মেনে নিয়েও, জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপির তারকা প্রার্থী।

লাইট-অ্যাকশন-ক্যামেরার সঙ্গে যাঁরা এতদিন মানানসই ছিলেন, ভোটের মুখে রাজনীতির রঙ্গমঞ্চে এখন তাঁদের ভিড়। সম্প্রতি, কৈলাস বিজয়বর্গীয় ও দিলীপ ঘোষদের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিজেপিতে যোগ দিয়ে শ্রাবন্তী বলেছিলেন, ‘এতদিন সবাই আমাকে রূপোলি পর্দায় দেখেছেন। সবার ভালোবাসা পেয়ে আমি ঘরের মেয়ে হয়ে উঠেছি। আমারও দায়িত্ব রয়েছে মানুষদের জন্য কিছু কাজ করার। ভারতীয় জনতা পার্টি আমায় দলের সদস্য হওয়ার যোগ্য বলে মনে করেছেন, এতে আমি আপ্লুত।’

‘গয়নার বাক্স’, ‘অমানুষ’, ‘কাটমুন্ডু’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘বুনো হাঁস’ ছবির অভিনেত্রী শ্রাবন্তীকে একাধিকবার তৃণমূলের মঞ্চে দেখা গেছে। সেই শ্রাবন্তী, গেরুয়া শিবিরে যোগ দিতেই, তাঁকে বেহালা পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। আর রাজনীতিতে নাম লেখানোর পরই ময়দানে নেমে পড়েছেন বিজেপির তারকা প্রার্থী। ছোট ছোট মিছিলের পাশাপাশি ভোটারদের ঘরে পৌঁছে যাচ্ছেন শ্রাবন্তী।

আরও পড়ুন: WB Election 2021: দলের প্রার্থীর বিরুদ্ধে ঠাকুরবাড়িকে অপমানের অভিযোগ মমতাবালার, গাইঘাটায় অশান্তি তৃণমূলের সংসারে?

ভোট-প্রচারে বিজেপি প্রার্থী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন জন সংযোগে। কখনও বাজারে গিয়ে ক্রেতাদের সঙ্গে কথা বলছেন। শুনছেন বিক্রেতাদের অভাব-অভিযোগের কথা। কেউ করছেন আশীর্বাদ। কেউ আবার প্রিয় অভিনেত্রীকে কাছে পেয়ে তুলছেন সেলফি। হাসিমুখে গুনমুগ্ধদের সব আবদার মেটাচ্ছেন বিজেপির তারকা প্রার্থী। বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানান, ‘‘গোটা এলাকায় ঘুরছি, ভাল সাড়া পাচ্ছি, বেহালার অভাব অভিযোগ শুনছি।’’

পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সঙ্গে কথাও বলেছেন শ্রাবন্তী। কখনও পায়ে হেঁটে, কখনও আবার হুড খেলা গাড়িতে এলাকায় প্রচার সারছেন বিজেপি প্রার্থী। বেহালা পশ্চিমে বিজেপি প্রার্থী শ্রাবন্তীর সঙ্গে লড়াই তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায় ও সিপিএমের নীহার ভক্তের। বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অবশ্য জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ৷ তিনি বলেন, ‘লড়াই কঠিন হলেও জিতব।’ লড়াই জমজমাট ৷ তবে শেষ হাসি কে হাসেন, সেটাই দেখার ৷

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget