এক্সপ্লোর

WB Election 2021: তৃণমূল-বিজেপির বিরুদ্ধে একে অপরের ফ্লেক্স, ফেস্টুন, ব্যানার ছেঁড়ার অভিযোগ

West Bengal Assembly Election 2021: অভিযোগ অস্বীকার করে একে অপরের বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব খাড়া করেছে দু’পক্ষ।

গোপাল চট্টোপাধ্যায়, বোলপুর: বীরভূমের বোলপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া তৃণমূলের ফ্লেক্স, ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে, হুগলিতে ডানকুনিতে বিজেপির ব্যানার ছেঁড়ার ঘটনায় নাম জড়াল তৃণমূলের। অভিযোগ অস্বীকার করে একে অপরের বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব খাড়া করেছে দু’পক্ষ।

রাজ্যে বিধানসভা ভোট শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। তার আগে উত্তপ্ত দক্ষিণবঙ্গের দুই জেলা। কোথাও তৃণমূলের ফ্লেক্স, ফেস্টুন পোড়ানোর অভিযোগ উঠল। কোথাও আবার ছেঁড়া অবস্থায় মিলল বিজেপির ব্যানার। শুক্রবার বোলপুরের তৃণমূল প্রার্থী ও বিদায়ী বিধায়ক চন্দ্রনাথ সিংহর নির্বাচনী সভা উপলক্ষে শান্তিনিকেতনের সুভাষ পল্লি এলাকায় লাগানো হয় ফ্লেক্স, ফেস্টুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া সেইসব ফ্লেক্স, ফেস্টুন শনিবার রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ছিঁড়ে পুড়িয়ে দেয় বলে তৃণমূলের অভিযোগ।

বোলপুরের তৃণমূল নেতা নিমাই দাসের অভিযোগ, ‘তৃণমূল প্রার্থীর সমর্থনে ফ্লেক্স, ফেস্টুন লাগানো হয়। শনিবার রাতে বিজেপির দুষ্কৃতীরা সেগুলো ছিঁড়ে পুড়িয়ে দিয়েছে।’

অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূলকেই দায়ী করেছে বিজেপি। বীরভূমের বিজেপি জেলা সহ সভাপতি বলাই চট্টোপাধ্যায়ের দাবি, ‘আমাদের কেউ এর সঙ্গে যুক্ত নয়। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের।’

অন্যদিকে, রবিবার সকালে ডানকুনি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের একাধিক জায়গায় ছেঁড়া অবস্থায় পাওয়া যায় বিজেপির ব্যানার। গেরুয়া শিবিরের অভিযোগ, নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে। হুগলির চণ্ডীতলার বিজেপি প্রার্থী যশ দাশগুপ্তর দাবি, ‘আমাদের প্রচারে জনসমর্থন দেখে ভয় পেয়ে কেউ এটা করেছে। এভাবে রোখা যাবে না।’

পাল্টা বিজেপির ঘাড়েই দায় চাপিয়েছে ঘাস-ফুল শিবির। ডানকুনির তৃণমূলের যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি শম্ভু সাউয়ের পাল্টা দাবি, ‘বিজেপিই এই ধরনের কাজ করে। আদি ও নব্য বিজেপির মধ্যে প্রচারের আলো কাড়ার জেরেই এই ঘটনা।’

শনিবার এই ডানকুনি এলাকাতেই চণ্ডীতলার তৃণমূল প্রার্থী স্বাতী খোন্দকারের নামে দেওয়াল লিখনে কালি লেপে দেওয়া হয়। ওই ঘটনায় শাসকদল অভিযোগ তুললেও, তা অস্বীকার করে গেরুয়া শিবির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget