এক্সপ্লোর

WB Election 2021: রকমারি পদ নয়, দেবদূতের রোজকার মেনুতে থাকে দই-চিঁড়ে

গরমে গলা শুকিয়ে গেলে স্ত্রী-র লজেন্স দাওয়াইতেই ভরসা অভিনেতার

সঞ্চয়ন মিত্র, কলকাতা: টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল ও বিজেপিকে চ্যালেঞ্জ দিয়ে সিপিএম ভরসা রেখেছে দেবদূত ঘোষের উপর। জোরদার প্রচার করছেন টালিগঞ্জের তারকা প্রার্থী। প্রচারে দিনভর তরতাজা থাকার আসল রহস্যটা কী? সেই কথা উঠে এল এবিপি আনন্দের ‘পাওয়ার মিল’-এ।

১০ এপ্রিল, টালিগঞ্জে জমজমাট ভোট-লড়াই। তুঙ্গে প্রচার। বিজেপি-র প্রার্থী বাবুল সুপ্রিয় ও তৃণমূলের প্রার্থী বিদায়ী বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। দুই হেভিওয়েট প্রার্থীর সঙ্গে টক্কর দিয়ে লড়াই করার জন্য এবার এই কেন্দ্রে তারকা প্রার্থী দেবদূত ঘোষের ওপরই বাজি রেখেছে সিপিএম। 

জীবনের চিত্রনাট্যে নতুন ভূমিকায় নেমে উৎসাহিত টালিগঞ্জের অভিনেতা। তবে ভোটের এই উত্তেজনার মধ্যে পেট ঠান্ডা রাখার ব্যাপারটাও ভাবতে হচ্ছে ঠান্ডা মাথায়। সংযুক্ত মোর্চা (সিপিএম) প্রার্থী দেবদূত ঘোষ বলেন, ‘‘শুটিংয়ে যাওয়ার সময় ক্যান্টিনের খাবার খেতাম, বাড়ি থেকে খাবার নেওয়ার অভ্যেস। এখনও খাবার নিয়ে যাচ্ছি, রোজই দুপুরে দই দিয়ে চিঁড়ে মেখে খাচ্ছি ৷’’

দেবদূত ঘোষের মধ্যাহ্নভোজের মেনুতে রকমারি পদ নয়, রোজই থাকে দই-চিঁড়ে। টক দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড। যা এটি হজমে সহায়তা করে। তাছাড়া এর মধ্যে থাকা ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাড় মজবুত করতে সাহায্য করে। আর চিড়েয় থাকে প্রোটিন, খনিজ, ভিটামিন বি ও ফাইবার।

প্রচারের মাঝে গরমে গলা শুকিয়ে গেলে ভরসা স্ত্রী-র দাওয়াই। পকেট থেকে লজেন্স বের করে মুখে পুরে দিচ্ছেন কখনও কখনও।মাঝে মধ্যে যে ভুলেও যাচ্ছেন না তা নয়। দেবদূত ঘোষের মতে, ‘‘পকেটে লজেন্স স্ত্রী দিয়ে দিলেও ভুলে যাচ্ছি। গলে পকেটে লেগে যাচ্ছে সেই লজেন্স।’’

ভোটের প্রথম দফা শেষ। সামনেই দ্বিতীয় দফা। পারদ চড়ছে, সেই সঙ্গে চড়া হচ্ছে চৈত্রের রোদ। দিনের বেলায় দই-চিঁড়েতেই উদরপূর্তি করলেও রাতের খাবারটা কান বাড়ি ফিরে।

রাতের পাতে ভাতই পছন্দ অভিনেতার।  মেনুতে থাকছে-- ভাত, ডাল, তরকারি, মাছ বা মাংস। রাতে কখনও কখনও খান নিরামিষ খাবার। 
পুষ্টিবিদদের মতে, ভাত প্রধানত শর্করা সরবরাহ করে। শরীরে প্রোটিনের জোগান দেয় ডাল। সব্জিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাছে থাকে ভিটামিন-এ এবং বিপুল পরিমাণে ক্যালসিয়াম।এই সব থেকেই শক্তি পাচ্ছেন দেবদূত। ঝড় তুলছেন প্রচারে।



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee : 'আইনশৃঙ্খলা আমার হাতে নেই'...মোথাবাড়ির ঘটনায় কেন এমন দাবি মুখ্যমন্ত্রীর?
'আইনশৃঙ্খলা আমার হাতে নেই'...মোথাবাড়ির ঘটনায় কেন এমন দাবি মুখ্যমন্ত্রীর?
News Live Updates: আর নিরাপত্তা নয় এদের, কাদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ নির্বাচন কমিশনের ?
আর নিরাপত্তা নয় এদের, কাদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ নির্বাচন কমিশনের ?
Mothabari NIA: হামলার নেপথ্যে কারা? মোথাবাড়ির ঘটনার তদন্তে আজ মালদা যাচ্ছে NIA-র টিম
হামলার নেপথ্যে কারা? মোথাবাড়ির ঘটনার তদন্তে আজ মালদা যাচ্ছে NIA-র টিম
West Bengal Election: ভোটের আগে কমিশনের বিরাট পদক্ষেপ ! এবার 'এমন' ব্যক্তিদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ
ভোটের আগে কমিশনের বিরাট পদক্ষেপ ! এবার 'এমন' ব্যক্তিদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ

ভিডিও

Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ২: 'কাল থেকেই শুরু ট্রাইব্যুনাল' । 'মমতা-মোদি ভাইবোন' , হুঙ্কার ওয়েইসির
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ১: গরম হচ্ছে ভোটমুখী বাংলার মাটি | অবাধে ভোট হবে ? ABP Ananda Live

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
Gold Buying Tips : প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
Embed widget