এক্সপ্লোর

WB Election 2021:হাইকোর্টে ধাক্কা রাজ্যের, মামলা প্রত্যাহারের নির্দেশ খারিজ, ফের গ্রেফতার আনিসুর

তমলুক আদালতের নির্দেশের পরেই ছাড়া পেয়ে যান আনিসুর।এর আগে রাজ্যের আবেদনে সাড়া  দেয় তমলুক আদালত।রাজ্যের আবেদনে সাড়া, আজই তমলুক আদালতে মামলা প্রত্যাহার হয়।তমলুক আদালতের সেই আবেদন খারিজ করল হাইকোর্ট।

সৌভক মজুমদার, বিটন চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ভোটের মুখে তৃণমূল নেতা খুনে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে গিয়ে হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার!আনিসুর রহমানের বিরুদ্ধে খুনের মামলা তুলে নেওয়ার তমলুক আদালতের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।রাজ্য মামলা প্রত্যাহার করতেই পারে তবে, তার নির্দিষ্ট কারণ থাকতে হবে।ইচ্ছেমতো এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না বলে পর্যবেক্ষণে জানিয়ে দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।


২০১৯-এর অক্টোবরে দলীয় অফিসের মধ্যেই খুন হন তৃণমূলের পাঁশকুড়া ব্লকের কার্যকরী সভাপতি কুরবান আলি শাহ। সম্প্রতি, সেই ঘটনায় ধৃত জেলবন্দি আনিসুর রহমানের বিরুদ্ধে থাকা মামলা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকার। সেই মতো মঙ্গলবার তমলুক আদালত আনিসুরের বিরুদ্ধে থাকা মামলা তুলে নেওয়া হয়।

এদিকে, আনিসুরের জেল-মুক্তির বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নিহত তৃণমূল নেতা কুরবানের পরিবার। সেই মামলায় এদিন, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, আগে জামিনের বিরোধিতা করলেও, হঠাৎ কেন মামলা প্রত্যাহার করা হল?রাজ্য সরকার কেন এই ধরনের নির্দেশিকা দিয়েছে তা স্পষ্ট নয়।এই ধরনের পরিস্থিতিতে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। অনিসুরকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়ে থাকলে, ফের গ্রেফতার করতে হবে।


কলকাতা হাইকোর্টের এই নির্দেশ আসার আগেই, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় বন্দী আনিসুর রহমানকে।


রীতিমতো পুষ্পবৃষ্টি করে তাঁকে স্বাগত জানান অনুগামীরা!কিন্তু, কলকাতা হাইকোর্টের নির্দেশ আসার পরই কোলাঘাট থেকে ফের তাঁকে গ্রেফতার করে পুলিশ। এই পরিস্থিতিতে আনিসুর রহমানের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।


তাৎপের্যপূর্ণ বিষয় হল, আনিসুর রহমান যখন তৃণমূলে ছিলেন, তখন জেলার রাজনীতিতে তিনি শুভেন্দু অধিকারীর ঘোর বিরোধী বলে পরিচিত ছিলেন! এরপর তিনি বিজেপিতে যোগ দেন। তারপরই তাঁকে তৃণমূল নেতা কুরবান শাহ খুনে গ্রেফতার করে পুলিশ!এরপর সম্প্রতি আনিসুরের বিরোধী গোষ্ঠীর নেতা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন। আর তারপরই আনিসুরের পুরনো দল তৃণমূলে ফেলার জল্পনা জোরালো হয়!


তড়িঘড়ি তাঁর বিরুদ্ধে মামলা প্রত্যাহারও করে নেয় রাজ্য সরকার।কিন্তু, শেষ অবধি ছাড়া পেয়েও ফের জেলবন্দী হলেন আনিসুর রহমান।
সব মিলিয়ে অনিসুরের জেল-মুক্তি নিয়ে ভোটের মুখে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget