এক্সপ্লোর

WB Election 2021:  রাত পোহালেই শুরু ভোটগ্রহণ, প্রথম দফায় কোন কোন হেভিওয়েটের পরীক্ষা? 

শনিবার প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার তিরিশটা আসনে ভোটগ্রহণ।মধ্যে পুরুলিয়ার ৯টা, পশ্চিম মেদিনীপুরের ৬টা, বাঁকুড়ার ৪টে আসনে ভোটগ্রহণ। ভোটগ্রহণ হবে পূর্ব মেদিনীপুরের ৭টা এবং ঝাড়গ্রামের ৪টে আসনে।

কলকাতা:  শনিবার প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার তিরিশটা আসনে ভোটগ্রহণ। এর মধ্যে ২৩টা আসনই জঙ্গলমহলের চার জেলায়, ৭টা আসন পূর্ব মেদিনীপুরে। 

এই তিরিশটা আসনের মধ্যে পুরুলিয়ার ৯টা, পশ্চিম মেদিনীপুরের ৬টা, বাঁকুড়ার ৪টে, পূর্ব মেদিনীপুরের ৭টা এবং ঝাড়গ্রামের ৪টে আসন রয়েছে।

২০১৬ সালের বিধানসভা ভোটে এই ৩০টি আসনের মধ্যে ২৭টিতেই জিতেছিল তৃণমূল। আর ৩টি আসনে জিতেছিল বাম-কংগ্রেস জোট। 

কিন্তু, তারপর তিন বছরে ছবিটা আমূল পাল্টে গেছে। ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, প্রথম দফার এই ৩০টি আসনের মধ্যে  বিজেপি এগিয়ে ১৭টি আসনে। আর তৃণমূল এগিয়ে ১৩টিতে। 

এক নজরে দেখে নেওয়া যার কোন জেলার কোন কোন ভিআইপি প্রার্থী শনিবার পরীক্ষায় বসতে চলেছেন--

বলরামপুর আসন থেকে তৃণমূলের টিকিটে লড়ছেন এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক শান্তিরাম মাহাতো। এই আসনে অন্যতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের উত্তমকুমার বন্দ্যোপাধ্যায়।

বাঘমুণ্ডি আসন থেকে সংযুক্ত মোর্চার হয়ে লড়ছেন, এই কেন্দ্রের বিদায়ী কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো। তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সুশান্ত মাহাতো।

জয়পুর আসনে নজর থাকবে বিজেপি প্রার্থী নরহরি মাহাতোর দিকে। 

পুরুলিয়া আসনে বিজেপি প্রার্থী করেছে ভোটের মুখে কংগ্রেস থেকে আসা বিদায়ী বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়কে।  এই আসনে কংগ্রেস প্রার্থী পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সুজয় বন্দ্যোপাধ্যায়। 

প্রথম দফায় ঝাড়গ্রাম জেলা থেকেও লড়ছেন বেশ কয়েকজন ভিআইপি প্রার্থী। 

ঝাড়গ্রাম আসনে বিজেপি প্রার্থী সুখময় শতপথী। এই আসনে তাঁর প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী, আদিবাসী অভিনেত্রী বীরবাহা হাঁসদা এবং সিপিএমের তরুণ মুখ, মধুজা সেন রায়। 

পশ্চিম মেদিনীপুরের যে ৬টি আসনে প্রথম দফায় ভোট হচ্ছে, তাতে একাধিক ভিআইপি প্রার্থী লড়ছেন। 

মেদিনীপুর আসনে তৃণমূলের হয়ে লড়ছেন টিভির পরিচিত মুখ জুন মালিয়া। এই আসনে তাঁর প্রতিপক্ষ বিজেপির সমিত দাসও হেভিওয়েট। 

শালবনি আসনে সংযুক্ত মোর্চার প্রার্থী সিপিএমের একদা দোর্দণ্ডপ্রতাপ নেতা, ৮ বছর পর জেলায় ফেরা সুশান্ত ঘোষ। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বিদায়ী বিধায়ক শ্রীকান্ত মাহাতো।

শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের সাতটি আসনে প্রথম দফায় ভোট। 

এর মধ্যে রামনগরে তৃণমূল প্রার্থী করেছে হেভিওয়েট এবং অধিকারীদের বিরুদ্ধ গোষ্ঠীর বলে পরিচিত অখিল গিরিকে। 

আর খেজুরিতে সংযুক্ত মোর্চার প্রার্থী, সিপিএমের একদা দোর্দণ্ডপ্রতাপ নেতা হিমাংশু দাস। এই আসনে বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিক। 

আর বাঁকুড়া জেলায় রানিবাঁধ আসনে সংযুক্ত মোর্চার হয়ে লড়ছেন সিপিএমের পরিচিত মুখ প্রাক্তন বিধায়ক দেবলীনা হেমব্রম।  

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget