এক্সপ্লোর

WB Election 2021: যতই হাত-পা ভাঙুক, কিছু হবে না, ওপারের বেগমকে হারাচ্ছি, হুঙ্কার শুভেন্দুর

West Bengal Assembly Election 2021: বাংলার ভাগ্য নন্দীগ্রামবাসীদের হাতে, বললেন অমিত শাহ।

অরিত্রিক ভট্টাচার্য, জয়দীপ হালদার, বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: ‘নন্দীগ্রামে পরিবর্তন হলে বাংলায় পরিবর্তন হবে,’ দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। ‘লক্ষ্য রাখব,’ নন্দীগ্রামে পাল্টা সতর্কবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। অডিও টেপ নিয়েও বাগযুদ্ধ অব্যাহত দুই তরফে।

হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের এপিসেন্টার এবার নন্দীগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই দেখতে মুখিয়ে গোটা দেশ। লড়াইয়ে রয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়ও। আগামী ৫ বছর কার দখলে থাকবে নন্দীগ্রাম, তা ঠিক হয়ে যাবে ১ এপ্রিল, দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন। সেই সময় যত এগিয়ে আসছে, নন্দীগ্রাম দখল নিয়ে ততই সুর চড়াচ্ছে তৃণমূল-বিজেপি। অনেকেই বলেন, শত্রুপক্ষের সেনাপতিকে আঘাত হানতে পারলেই যুদ্ধজয় অনেকটা সহজ হয়ে যায়। এই প্রেক্ষাপটে, বাংলা দখলে মরিয়া বিজেপি, তৃণমূলের প্রধান সেনাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাঁড়ানো নন্দীগ্রাম আসনকেই টার্গেট করেছে বিজেপি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘নন্দীগ্রামে পরিবর্তন হলে বাংলায় পরিবর্তন হবে। নন্দীগ্রামের ভোটারদের আবেদন, আপনারই পরিবর্তন এনেছেন, আপনারা ফের পরিবর্তন করুন। বাংলার ভাগ্য নন্দীগ্রামবাসীদের হাতে।’

নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর হুঙ্কার, ‘১ তারিখে আমি ওপারের বেগমকে হারাচ্ছি। যতই হাত ভাঙুক, পা ভাঙুক, কোনও কিছুতেই কিছু হবে না।’

পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ভোট করে এখান থেকে যাব। এখানে একতলা বাড়ি ভাড়া নিয়েছি। নন্দীগ্রামের মানুষ ভাড়া দিয়েছেন। অনেক কৃতজ্ঞতা।’

আজ থেকেই নন্দীগ্রামের ভাড়া বাড়িতে থাকতে শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট না হওয়া পর্যন্ত এখানেই থাকবেন তিনি।

গতকাল প্রথম দফার ভোট চলাকালীন একটি অডিও ক্লিপ প্রকাশ করে বিজেপি দাবি করে, পরাজয়ের আঁচ পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের তমলুক সাংগঠনিক জেলা সভাপতিকে ফোন করে, সাহায্য চেয়ে আবেদন করেন। এদিন দিল্লিতে বসে এ নিয়ে কটাক্ষ করেন অমিত শাহ। তিনি বলেন, ‘ফোন করে আর কিছু হবে না, পায়ের তলার জমি সরে গিয়েছে তৃণমূল সরকারের।’

ভোটের প্রথম দফার দিনেই পাল্টা অন্য একটি অডিও ক্লিপ প্রকাশ করে তৃণমূল দাবি করে, টেলিফোনে বিজেপি নেতা শিশির বাজোরিয়ার কাছে মুকুল রায় কার্যত স্বীকার করে নিয়েছেন, রাজ্যে সব বুথে এজেন্ট বসানোর লোক তাঁদের নেই। এই প্রসঙ্গ টেনে এদিন অমিত শাহদের উপর পাল্টা চাপ তৈরির কৌশলে হেঁটেছে তৃণমূল। 

এ বিষয়ে আজ অমিত শাহকে কটাক্ষ করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন বলেছেন, ‘২ বিজেপি নেতার মধ্যে কেউ টেপ দিয়েছে। উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী। নিজে তদন্ত করে দেখুক না কে লিক করল? বিজেপির তিনটে টিম খেলছে।’

২০১১-তে রাজ্যে পরিবর্তন আনতে সিঙ্গুরের পাশাপাশি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল নন্দীগ্রামের আন্দোলন। এবার অমিত শাহ দাবি করলেন, নন্দীগ্রামে পরিবর্তন এলে বাংলাতেও পরিবর্তন আসবে। কিন্তু নন্দীগ্রামবাসী কাকে চাইছে? উত্তর মিলবে ২ মে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget