এক্সপ্লোর

WB Election 2021: জলপাইগুড়ি: ‘লাঠি দেখালে, দা দেখাবেন’, হুঁশিয়ারি বিজেপির, পাল্টা ‘খেলা হবে’ স্লোগান তৃণমূলের

জলপাইগুড়িতে বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে বিজেপি তৃণমূল চাপানউতোর। রথযাত্রার আগে তৃণমূলের বাইক মিছিলে ‘খেলা হবে’ স্লোগান। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হুঁশিয়ারির সুর বিজেপির মুখে। বীরভূমে ফের উঠল ‘খেলা হবে’ স্লোগান।

 

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে বিজেপি তৃণমূল চাপানউতোর। রথযাত্রার আগে তৃণমূলের বাইক মিছিলে ‘খেলা হবে’ স্লোগান। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হুঁশিয়ারির সুর বিজেপির মুখে। বীরভূমে ফের উঠল ‘খেলা হবে’ স্লোগান।

নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে তারইমধ্যে রাজ্যের নানা প্রান্ত থেকে হিংসার খবর অব্যাহত। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বাবু মাস্টারের ওপর হামলার পর বুধবার বিস্ফোরণে আহত হন তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী জাকির হোসেন।

এরই মধ্যে তৃণমূলের বিরুদ্ধে হুমকির সুর জলপাইগুড়ির বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামীর মুখে। তিনি বলেন, ‘‘তৃণমূল লাঠি দেখালে, তাদের দা দেখাবেন। ওরা দা দেখালে ওদের কুড়ুল দেখাবেন...৷’’

জলপাইগুড়ির তৃণমূল জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী জানান, ‘‘এদের শিক্ষার অভাব, যোগ্যতা নেই, তাঁরাই এসব মন্তব্য করে, বিজেপি রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে পারছে না ৷’’

বুধবার, জলপাইগুড়িতে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা হয়। সেখানকার তিনটি বিধানসভা পেরিয়ে নাগরাকাটায় রথ পৌঁছনোর পর দলীয় সভায় প্রকাশ্যে এই হুঁশিয়ারি দেন বিজেপি জেলা সভাপতি।

অন্যদিক রাজগঞ্জ বিধানসভায় রথ ঢোকার আগে বিশাল বাইক মিছিল করে তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলের জেলা প্রেসিডেন্ট। সেই মিছিল থেকে ওঠে ‘খেলা হবে’ স্লোগান।

জলপাইগুড়ির এসসি এসটি ওবিসি সেলের প্রেসিডেন্ট কৃষ্ণ দাস জানান, ‘‘খেলা হবে ভোটের বাক্সে, ২০০ আসন পাব, এমন গোল দেব শূণ্য হাতে ফিরতে হবে, ১৫হাজার বাইক মিছিল প্রমাণ করে জেলায় সাতে সাত করব, ধর্মীয় রথ নিয়ে এতে বিভ্রান্ত হবেন না, রথযাত্রা এরা সফল করতে পারবে না, মমতাই ক্ষমতাই আসবে ৷’’

অন্যদিকে জলপাইগুড়ির বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী জানান, ‘‘তৃণমূল মরার সময় হরির নাম শুরু করা হয়েছে, আমরা সবাইকে জয় শ্রীরাম বলিয়ে ছাড়ব, পরিবর্তন যাত্রা মানে সবকিছুর পরিবর্তন হবে, কাটমানি, চুরি বন্ধ হবে, লাঠি দেখালে দা দেখাব, একটা মারলে তিনটে মারব।’’ সবমিলিয়ে ভোটের বঙ্গে রাজনৈতিক তরজায় বিরাম নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget