এক্সপ্লোর

WB Election 2021: পটাশপুরকাণ্ডে পাকিস্তানি যোগ, অভিযোগ শুভেন্দু অধিকারীর

বোমার আঘাত জখম হন পটাশপুর থানার ওসি ও এক কনস্টেবল। 

ভগবানপুর: পটাশপুরকাণ্ডে পাকিস্তানি যোগের অভিযোগ তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভগবানপুর বিধানসভার সাতশতমালে রাতভর বোমাবাজি। তৃণমূল-বিজেপি সংঘর্ষ থামাতে গিয়ে বোমার আঘাতে জখম পটাশপুর থানার ওসি দীপককুমার চক্রবর্তী-সহ ২। দুজনকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। গন্ডগোলের খবর পেয়ে রাত দেড়টা নাগাদ ঘটনাস্থলে যায় পটাশপুর থানার পুলিশ। বোমার আঘাত জখম হন পটাশপুর থানার ওসি ও এক কনস্টেবল। 

আর এই ঘটনায় পাকিস্তানি যোগ আছে বলে অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাতে কিছু পাকিস্তানি ফুলবাড়িতে গোলমাল করেছে। গোলমাল করেছে সিরিয়াতে। পটাশপুরে ওসিকে বোম মেরেছে পাকিস্তানিরা। এটা নির্বাচন কমিশনের দেখা উচিত। 

এদিন পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় দফায় দফায় সংঘর্ষ হয়। ভগবানপুর বিধানসভার ভগবানপুর ২ নম্বর ব্লকে কেন্দ্রীয় বাহিনীর তত্পরতা। জওয়ানরা বুথে গিয়ে ভোটারদের কাছে জানতে চান নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন কিনা। এরপর গ্রামে গিয়ে বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের আশ্বাস দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রাস্তায় জমায়েত করতে নিষেধ করেন তাঁরা। অন্যদিকে, ভগবানপুর বিধানসভার ভূপতিনগরে তৃণমূল ভোটারদের বুথ থেকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মহিলা ভোটারদেরও মারধর করা হয় বলে অভিযোগ। গ্রামে ফিরে কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ জানান তৃণমূলের ভোটাররা। বিজেপির প্রতিক্রিয়া মেলেনি। 

অন্যদিকে তিনজনের হয়ে ভোট দিচ্ছেন একজনের ভোট দেওয়ার অভিযোগ পূর্ব মেদিনীপুরের খেজুরিতে।  খেজুরির বীরবন্দ এলাকায় ১০৫ নম্বর বুথে ভোট কারচুপির অভিযোগ তুললেন সংযুক্ত মোর্চা সমর্থিত খেজুরির সিপিএম প্রার্থী হিমাংশু দাস। প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বাম প্রার্থী।  খেজুরির মানসিংবেড়ে দেওয়াল লিখন নিয়ে গণ্ডগোল। বুথের ২০০ মিটারের মধ্যে পোস্টার-দেওয়াল লেখে তৃণমূল-বিজেপি দু’ পক্ষই। নির্বাচন কমিশন মুছে দেওয়া সত্ত্বেও দেওয়ালে লেখা হয়। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। খেজুরির বটতলা এলাকায় রাতভর বোমাবাজি। গতকাল কয়েকজন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এক মহিলাকেও মারা হয় বলে অভিযোগ। রাতভর সন্ত্রাসের অভিযোগ করেন খেজুরির বিজেপি প্রার্থী। আজ সকালেও বোমাবাজি হয় বলে তাঁর অভিযোগ। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget