এক্সপ্লোর

WB Election 2021: পশ্চিম মেদিনীপুরে ভোট পরবর্তী অশান্তি, বাড়ি ভাঙচুর, মারধর

West Bengal Assembly Election 2021: মোহনপুরে মার খেলেন চার তৃণমূল কর্মী। বাড়ি ভাঙচুরও করা হয়। জয় শ্রীরাম স্লোগান তোলায় চন্দ্রকোণায় চার বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ।

অমিত জানা ও সোমনাথ দাস, চন্দ্রকোনা: ভোট পরবর্তী অশান্তি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। মোহনপুরে মার খেলেন চার তৃণমূল কর্মী। বাড়ি ভাঙচুরও করা হয়। তাদের দিকে অভিযোগের আঙুল উঠলেও মানতে চায়নি বিজেপি। এদিকে, জয় শ্রীরাম স্লোগান তোলায় চন্দ্রকোণায় চার বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

কোথাও ভোট মিটেছে। কোথাও তিনদিন পর ভোট। নির্বাচনের মধ্যেই রক্ত ঝরল পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ও চন্দ্রকোণায়। গতকাল ভোট শেষ হতে না হতেই সংঘর্ষে দাঁতনের মোহনপুরে সংঘর্ষে জড়ায় তৃণমূল ও বিজেপি। গতকাল রাতে রেমু গ্রামে তৃণমূল সমর্থকদের পাঁচটি বাড়ি ভাঙচুর হয়। আহত হন চার তৃণমূল কর্মী। এরপর আজ সকালে মোহনপুরের নীলদা গ্রামে এক তৃণমূল কর্মীকে মারধর করা হয়। দুটি ক্ষেত্রেই আঙুল উঠেছে বিজেপির দিকে।

স্থানীয় সূত্রে খবর, পতাকা ছেঁড়া ঘিরে অশান্তির সূত্রপাত। মোহনপুরের তৃণমূল নেতা প্রদীপ পাত্রর অভিযোগ, বিজেপি তাণ্ডব চালায় রেমু গ্রামে। গতকাল আমাদের চারজন মার খায়। সকাল থেকে গুন্ডারা হামলা চালায়। মারধরের পাশাপাশি বাড়ি লুঠ হয়, আমরা কমিশনে জানিয়েছি।’

পাল্টা মোহনপুরের ঘটনায় জনরোষের তত্ত্ব খাড়া করেছে গেরুয়া শিবির। স্থানীয় বিজেপি নেতা কমল পণ্ডিতের দাবি, ‘আমাদের দলের কেউ ঘটনার সঙ্গে যুক্ত নয়। এটা জনরোষের বহিঃপ্রকাশ। বেশ কয়েকটি বুথে ছাপ্পা মারতে যায় তৃণমূল। তারই প্রতিরোধ হয়।’

এদিকে ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল চন্দ্রকোণার গুয়াডাঙা। অভিযোগ, ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলায় চার বিজেপি কর্মীকে মারধর করা হয়। এই নিয়ে চাপানউতোরে জড়িয়েছে দুই দল। চন্দ্রকোনার বিজেপি প্রার্থী শিবরাম দাসের অভিযোগ, ‘আমাদের মারধর করেছে। পুলিশকে দিয়ে তৃণমূল এটা করাচ্ছে। আমরা নির্বাচন কমিশনে জানাব।’

পাল্টা চন্দ্রকোনা ২-এর তৃণমূল ব্লক সভাপতি জগজিৎ সরকারের দাবি, ‘এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পারিবারিক গন্ডগোলের জের। একজন মত্ত অবস্থায় গালিগালাজ করে। দলের কেউ এটা করেনি।’

সবমিলিয়ে ভোট পর্বে থামছে না হিংসা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget