এক্সপ্লোর

WB Election 2021: বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পোস্টার বিষ্ণুপুরে

ভোটের আগে চার্জশিট। তবে এ চার্জশিট পুলিশের নয়। চার্জশিট এবার পোস্টারে। বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী তন্ময় ঘোষের বিরুদ্ধে পড়া এই পোস্টারের এক পাশে ব্যঙ্গচিত্র। অন্যপাশে স্কুলের সামনে বেআইনি মদের দোকান তৈরি। বেআইনিভাবে চাল কেনা বেচা সহ পুরসভার বিভিন্ন দফতরে দুর্নীতির মতো অভিযোগ।

তুহিন অধিকারী, বিষ্ণুপুর: ভোটের মুখে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ তুলে পোস্টার শহরের একাধিক এলাকায়। কারা দিল এই ধরনের পোস্টার? তা এখনও স্পষ্ট নয়। তবে এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে তৃণমূল বিজেপির বাগযুদ্ধ।

ভোটের আগে চার্জশিট। তবে এ চার্জশিট পুলিশের নয়। চার্জশিট এবার পোস্টারে। বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী তন্ময় ঘোষের বিরুদ্ধে পড়া এই পোস্টারের এক পাশে ব্যঙ্গচিত্র। অন্যপাশে স্কুলের সামনে বেআইনি মদের দোকান তৈরি। বেআইনিভাবে চাল কেনা বেচা সহ পুরসভার বিভিন্ন দফতরে দুর্নীতির মতো অভিযোগ।

ভোটের মুখে এ হেন পোস্টার নিয়েই এখন শুরু হয়েছে শোরগোল। শুক্রবার সকালে হাইস্কুল মোড়, কলেজ রোড সহ বিষ্ণুপুরের বিভিন্ন এলাকায় এই পোস্টার দেখা যায়। কিন্তু কাদের তরফে এগুলো লাগানো হয়েছে, তার কোনও উল্লেখ নেই পোস্টারে। তা নিয়েই তৈরি হয়েছে রাজনৈতিক তরজা।     

আরও পড়ুন: BJP Manifesto 2021: ২১ মার্চ অমিত শাহর উপস্থিতিতে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বিজেপির

বিষ্ণুপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য থাকাকালীনই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তন্ময় ঘোষ। তারপর তাঁকেই এই কেন্দ্রে প্রার্থী করে বিজেপি। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে এই পোস্টারকাণ্ডের নেপথ্যে তৃণমূলকে দায়ী করেছেন বিজেপি প্রার্থী। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী তন্ময় ঘোষ বলেন, এগুলো তৃণমূলের কাজ। অভিযোগ অস্বীকার করেছেন তিনি। মানুষ জানে আমি স্বচ্ছ ভাবমূর্তির মানুষ।

যদিও এর নেপথ্যে বিজেপির মধ্যে আদি বনাম নব্যের দ্বন্দ্বকে দায়ী করেছে শাসকদল। বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি জয়মাল ঘর বলেন, ‘‘আমাদের হাতে এত সময় নেই। আমরা দিদির প্রকল্প নিয়ে প্রচার চালাচ্ছি। এটা আদি বনাম নব্যের লড়াই চলছে। তারই ফল হতে পারে।’’

গত ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে এবার লড়াই ত্রিমুখী। বিজেপির তন্ময় ঘোষের সঙ্গে এই আসনে লড়াই হবে তৃণমূলের অর্চিতা বিদ ও সংযুক্ত মোর্চার তরফে কংগ্রেস প্রার্থী দেবু চট্টোপাধ্যায়ের। ভোটগ্রহণ পয়লা এপ্রিল ৷

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget