এক্সপ্লোর

WB Election 2021: প্রথম ২ দফার প্রার্থী ঘোষণা, তরুণ মুখে ঝোঁক বামেদের, রইল জোটে জটের আভাসও

তৃণমূলের ২৯১টি আসনের প্রার্থীতালিকায় এবার উল্লেখযোগ্য উপস্থিতি ১১৪ জন নতুন মুখের। আর যে দলের বিরুদ্ধে বৃদ্ধতন্ত্রকে আঁকড়ে থাকার অভিযোগ সবথেকে বেশি, সেই বামেরাও এবার ঝুঁকল তরুণ মুখের দিকে।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: তৃণমূলের ২৯১টি আসনের প্রার্থীতালিকায় এবার উল্লেখযোগ্য উপস্থিতি ১১৪ জন নতুন মুখের। আর যে দলের বিরুদ্ধে বৃদ্ধতন্ত্রকে আঁকড়ে থাকার অভিযোগ সবথেকে বেশি, সেই বামেরাও এবার ঝুঁকল তরুণ মুখের দিকে।

প্রথম দু’দফার ভোটের জন্য শুক্রবার যৌথ তালিকা ঘোষণা করে বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা। সেখানে নতুনদের পাশাপাশি জায়গা পেয়েছেন পুরনো এবং দুঁদে নেতারাও। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নাম অবশ্যই সুশান্ত ঘোষ।

তাঁকে এবার শালবনি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। ২০১১ সালে রাজ্যজুড়ে পরিবর্তনের ঝড়ের মধ্যেও গড়বেতা কেন্দ্র থেকে জিতেছিলেন সুশান্ত।

সে বছরই কঙ্কালকাণ্ডে গ্রেফতার হন তিনি। পরে জামিনে মুক্তি পেলেও তাঁকে পশ্চিম মেদিনীপুরে ঢুকতে নিষেধ করে আদালত। ২০১৬ সালের বিধানসভা ভোটে বাম-কংগ্রেস জোটের প্রার্থী তালিকায় জায়গা পাননি তিনি।

শেষমেশ ন’বছর পর সুপ্রিম কোর্টের ছাড়পত্র নিয়ে জেলায় ফিরেছেন সুশান্ত। এবার শালবনিতে সংযুক্ত মোর্চার প্রার্থী তিনি। শুক্রবার প্রথম দু’দফার ভোটের তালিকা ঘোষণা করেছে বাম-কংগ্রেস-আইএসএফ-এর সংযুক্ত মোর্চা।

প্রথম দু’দফায় ৬০টি আসনে ভোট। এর মধ্যে ৩৯টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে বামেরা। কংগ্রেসের প্রার্থী রয়েছেন ১৩টি আসনে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী ৫টি আসনে। ৩টি আসনে এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি। এই তিনটি আসন হল নন্দীগ্রাম, পিংলা এবং এগরা।

নন্দীগ্রামে প্রার্থী দেওয়ার কথা ছিল আইএসএফ-এর। পিংলা এবং এগরা কংগ্রেসকে ছাড়ার কথা ছিল বলে সূত্রের দাবি। কিন্তু, এই তিনটি আসনে এদিন প্রার্থী ঘোষণা করা হয়নি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘‘এগরা আমাদের দিয়েছিল। শেষ মুহূর্তে কেন হল, বিমান বসুর ওপর আস্থা আছে। মনে করি, ঠিকমতো হয়ে যাবে ৷

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সভাপতি শিমুল সোরেন বলেন, কংগ্রেস এখনও লিখিতভাবে কিছু দেয়নি। জানাক। তারপর কী করার করব ৷

তবে, কে কোন আসনে লড়বেন, তা বিমান বসু ঘোষণা করলেও কংগ্রেস ও আইএসএফ-এর জন্য বরাদ্দ আসনগুলিতে প্রার্থী কে, তা তিনি ঘোষণা করেননি। নিজেদের প্রার্থীদের নাম আলাদা করে ঘোষণা করবে কংগ্রেস। সব মিলিয়ে প্রার্থী ঘোষণার পরও  জোটে জটের আভাস একটু হলেও থেকেই গেল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget