এক্সপ্লোর

WB Election 2021:জোট নিয়ে আলোচনার মধ্যে ভাঙড় আসনের দাবি আইএসএফের, শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তই চূড়ান্ত, জানাল বাম-কংগ্রেস

বিধানসভা ভোটে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় আসন থেকে তাঁরাই লড়বেন। বাম ও কংগ্রেসের উদ্দেশে এমন বার্তাই দিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা সদস্য আব্বাস সিদ্দিকি। এ বিষয়ে শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তই মেনে নেওয়া হবে, একযোগে জানাল বাম ও কংগ্রেস। ভাঙড় তাদেরই থাকবে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: বিধানসভা ভোটে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় আসন থেকে তাঁরাই লড়বেন। বাম ও কংগ্রেসের উদ্দেশে এমন বার্তাই দিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা সদস্য আব্বাস সিদ্দিকি। এ বিষয়ে শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তই মেনে নেওয়া হবে, একযোগে জানাল বাম ও কংগ্রেস। ভাঙড় তাদেরই থাকবে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

বিধানসভা ভোটে আসন বণ্টন নিয়ে বামেদের সঙ্গে বোঝা পড়া হয়ে গেছে। কিন্তু, কংগ্রেসের সঙ্গে এখনও জট কাটেনি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ-এর। এই পরিস্থিতিতে সংখ্যালঘু অধ্যুষিত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভা আসনটি তাঁদের চাই বলে দাবি করলেন আইএসএফ-এর প্রতিষ্ঠাতা সদস্য, তথা ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। রবিবার ভাঙড়ের ভোজেরহাটে দলীয় সভায় তিনি দাবি করেন, ভাঙড় তাঁকে দিতেই হবে।

প্রতিষ্ঠাতা সদস্য, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা সদস্য আব্বাস সিদ্দিকি জানান, ‘‘আমি পরিষ্কার বলছি আপনারা আমাকে কোথায় আসন দেবেন কি দেবেন না আমি জানি না, আমাকে ভাঙড় দিতে হবে, আমি ভাঙড়ের মানুষের মুখে হাসি ফোটাব ৷’’

আব্বাসের এই দাবির প্রেক্ষিতে বাম ও কংগ্রেস---দু’দলের জেলা নেতৃত্ব একযোগে জানিয়েছে, শীর্ষ নেতৃত্ব আইএসএফ-এর সঙ্গে কথা বলে যে সিদ্ধান্ত নেবে, তারা তা মেনে নেবে। ভাঙড়ের সিপিআইএম নেতা তুষার ঘোষ বলেন, আব্বাসের দাবি নিয়ে আলোচনা করছি, শীর্ষ নেতৃত্ব যদি আসনটি ছেড়ে দেয়ে মেনে নেব ৷

দক্ষিণ ২৪ পরগনার কংগ্রেস সভাপতি জয়ন্ত দাস বলেন, ‘‘বর্তমান পরিস্থিতিতে বিজেপি-তৃণমূলকে হঠাতে রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে তা মেনে নিতে রাজি আছি ৷’’

যদিও, তৃণমূল কোনও জোটকেই গুরুত্ব দিতে নারাজ। তৃণমূল নেতা ও ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আরাবুল ইসলাম বলেন, ‘‘সিদ্দিকি ফ্য্যাক্টর নয়, গত লোকসভা ভোটেও আমরা এখানে এগিয়ে আছি, মানুষ আমাদের বিশ্বাস করে ৷’’

ভাঙড় এলাকাটি তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। তবে তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে জমি আন্দোলনে একসময় উত্তাল হয়েছিল ভাঙড়। ২০১৮-তে পঞ্চায়েত ভোটে পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে, জয়লাভ করেছিলেন জমিরক্ষা কমিটির সমর্থনে দাঁড়ানো ৫ নির্দল প্রার্থী।

কিন্তু ভাঙড় ১ ও ২ পঞ্চায়েত সমিতি এলাকায় বাদ বাকি আসনগুলিতে একচ্ছত্র আধিপত্য ছিল তৃণমূলের। এই অবস্থায় আসন্ন বিধানসভা ভোটে ভাঙড়ে আদৌ কি দাগ কাটতে পারবে বিরোধিরা? নাকি শেষ হাসি হাসবে তৃণমূলই? উত্তর মিলবে ভোটের ফলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget