এক্সপ্লোর

WB Election 2021:মমতার পাশে তেজস্বী-অখিলেশ, সমর্থন জানিয়ে চিঠি শরদ পাওয়ারের এনসিপি-র

সমাজবাদী পার্টির সভাপতি তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, আমার সমর্থকদের বলব, মমতাকে সমর্থন করুন। ফের সরকারে ক্ষমতায় নিয়ে আসুন।

আশাবুল হোসেন, সুমন ঘড়াই, দীপক ঘোষ, কলকাতা:  বিধানসভা ভোটে বাংলায় তৃণমূলকেই সমর্থন করবে আরজেডি। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে জানিয়ে দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তৃণমূলকে সমর্থন করার কথা ঘোষণা করেছেন সমাজবাদী পার্টিও। সমর্থন জানিয়ে চিঠি দিয়েছে এনসিপি-ও।

 সমাজবাদী পার্টির সভাপতি তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, আমার সমর্থকদের বলব, মমতাকে সমর্থন করুন। ফের সরকারে ক্ষমতায় নিয়ে আসুন।

তেজস্বী যাদব  বললেন, পুরো শক্তি দিয়ে মমতাকে জেতাব, এটাই আমার অগ্রাধিকার।

বিধানসভা ভোটের আগে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের কথা জানালেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব এবং আরজেডি নেতা তেজস্বী যাদব। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিয়েছে শরদ পওয়ারের দল এনসিপি-ও।

এর মধ্যে তেজস্বী যাদব কয়েকমাস আগেই বিহার ভোটে বিজেপির মুখোমুখি হন। লালু-পুত্রের নেতৃত্বে বিহারে বৃহত্তম দল হিসেবে উঠে আসে আরজেডি। কিন্তু, কাঁটায় কাঁটায় টক্করে জেতে বিজেপি-জেডিইউ জোট। সোমবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে পূর্ণ শক্তি দিয়ে তাঁকে সমর্থন করবেন বলে জানান তেজস্বী।

তেজস্বী যাদব বললেন, আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষের নির্দেশ, মমতাকে পূর্ণ সমর্থন করতে হবে। বাংলায় আমাদের যা ক্ষমতা, যত বিহারী আছে, আমাদের যা ক্ষমতা আছে, মমতার সঙ্গে থাকবে। আমাদের প্রথম কাজ বিজেপিকে এখানে আটকানো।

মমতা বন্দ্যোপাধ্যায়  বলেছেন, তেজস্বী বিহারের বড় কাজ করেছেন, ওরই জেতার কথা ছিল, কিন্তু ষড়যন্ত্র করে ওকে জিততে দেয়নি। লালুজিকে বুঝেশুনে বের হতে দেননি, কারণ উনি বেরোলে জিততে পারত না। আমরা লড়লে তেজস্বী আছে, তেজস্বী লড়লে আমরা আছি। বিহারেও বিজেপির সরকার টিকবে না, আর বাংলাতেও বিজেপি কিছু পাবে না।

বিজেপি আবার এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে।

পশ্চিমবঙ্গে আট দফায় ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে সমর্থন করে, বিভিন্ন ব্যাপারে তৃণমূলনেত্রীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। তিনি বলেছেন, মমতার সঙ্গে সহমত, বিজেপির রণনীতি হল বেশি দফায় ভোট করে বেশি করে অশান্তি পাকানো। দিল্লির সরকার ও ফোর্সকে কাজে লাগানো। বুথে আপনার এজেন্টকে ঢুকতে দেবে না। মমতাকে আমার পরামর্শ, যেখানেই এজেন্টকে বের করে দেওয়া হবে, বুঝবেন সেখানে ধোঁকা খাবেন।

বিশেষজ্ঞরা বলছেন,রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের অন্তত ৭০টি আসনে হিন্দিভাষীদের আধিপত্য। ২০১১-র জনগণনা অনুযায়ী রাজ্যে প্রায় ৬৪ লক্ষ হিন্দভাষী ভোটার আছে।শেষ জনগণনা অনুযায়ী, কলকাতায় অবাঙালি ভোটারের সংখ্যা প্রায় ৫১ শতাংশ।

এরাজ্যে ২৫ শতাংশের বেশি বিহারি-সহ অবাঙালি ভাষাভাষী ভোটার রয়েছেন, এমন ১০টি লোকসভা কেন্দ্রের মধ্যে গত লোকসভা ভোটে ছ’টিতে জিতেছে বিজেপি।

এই প্রেক্ষাপটে অখিলেশ ও তেজস্বীর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থনের বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও, বিজেপি এই বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ।

২০১৯-এর লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিরোধীদের ব্রিগেড সমাবেশেও উপস্থিত ছিলেন অখিলেশ যাদব, তেজস্বী যাদব এবং শরদ পওয়ার।

কিন্তু, দেশে মোদি-ঝড়ের সামনে বিরোধী জোট দাঁড়াতে পারেনি। এবার বিধানসভা ভোটে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে, অখিলেশ, তেজস্বী, শরদ পওয়ারের সমর্থন কি তৃণমূলকে কোনও সাহায্য করবে? সেই উত্তর দেবে সময়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget