এক্সপ্লোর

WB Election 2021: কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে বিজেপি প্রার্থী হচ্ছেন না মিঠুন চক্রবর্তী

মতুয়াকে বাড়তি গুরুত্ব, গাইঘাটায় প্রার্থী করা হল মঞ্জুলকৃষ্ণের আরেক ছেলে সুব্রত ঠাকুরকে

অর্ণব মুখোপাধ্যায়, বিজেন্দ্র  সিংহ ও দীপক ঘোষ: জল্পনায় জল। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে বিজেপি প্রার্থী হচ্ছেন না মিঠুন চক্রবর্তী।

আজ কয়েকটি আসনে প্রার্থী তালিকায় অদলবদল করে গেরুয়া শিবির। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে তরুণ সাহার পরিবর্তে প্রার্থী হলেন শিবাজি সিংহ রায়। মিঠুন চক্রবর্তী এই কেন্দ্রের ভোটার হওয়ায় তাঁর প্রার্থী হওয়ার জল্পনা তৈরি হয়েছিল। আপাতত সব জল্পনার অবসান ঘটল। 

৭ মার্চ নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী! আর গত পরশু, রবিবার, কলকাতার ভোটার হন বাঙালিবাবু। কাশীপুর-বেলগাছিয়ায় বোনের বাড়ির ঠিকানায় ভোটার কার্ড তৈরি করেন মিঠুন।

কলকাতা পুরসভার তিন নম্বর ওয়ার্ডের পাইকপাড়া। কাশীপুর-বেলগাছিয়া বিধানসভার এই এলাকাতেই মিঠুন চক্রবর্তীর এক বোনের বাড়ি রয়েছে। এই ঠিকানাতেই ভোটার কার্ডের জন্য আবেদন করেন তিনি। বোনের বাড়ির ঠিকানায় মিঠুন বসন্ত চক্রবর্তীর নামে ভোটার কার্ড তৈরি হয়। 

এরপরই জল্পনা শুরু হয়, তাহলে কি বাংলায় বিজেপির মুখ হতে পারেন মহাগুরু?

কাশীপুর বেলগাছিয়ার বিদায়ী তৃণমূল বিধায়ক মালা সাহার স্বামী তরুণ সাহাকে প্রার্থী ঘোষণা করে বিজেপি। এরপরই গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিজেপির হয়ে ভোটে লড়ার প্রশ্নই ওঠে না। সেই থেকে ওই কেন্দ্রে বিজেপির কোনও প্রার্থী ছিল না। যা মিঠুনের প্রার্থী হওয়ার সম্ভাবনাকে আরও জোরালো করে। 

ওই কেন্দ্রেরই ভোটার হন মহাগুরু। আগামীদিনে কি তাঁকে দেখা যেতে পারে কাশীপুর বেলগাছিয়ার বিজেপি প্রার্থী হিসেবেও? সেই নিয়ে বেশ কিছুদিন  তুঙ্গে ছিল জল্পনা। কিন্তু, এদিন সব জল্পনার অবসান হয়। 

অন্যদিকে, জেপির প্রার্থী তালিকায় মতুয়া প্রতিনিধিত্ব না থাকার অভিযোগ তোলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। 

নিউটাউনের হোটেলে অমিত শাহর সঙ্গে শান্তনু ঠাকুরের গতকালের বৈঠকের পর প্রার্থী তালিকায় বদল। গাইঘাটায় বিজেপির প্রার্থী হলেন মঞ্জুলকৃষ্ণের আরেক ছেলে সুব্রত ঠাকুর। 

একইসঙ্গে বনগাঁ উত্তর ও বাগদা আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। বাগদায় বিজেপির প্রার্থী হয়েছেন বনগাঁ উত্তরের বিদায়ী বিধায়ক তৃণমূলত্যাগী বিশ্বজিৎ দাস। 

বনগাঁ উত্তরে প্রার্থী করা হয়েছে অশোক কীর্তনিয়াকে। বালুরঘাট কেন্দ্রে বিজেপির প্রার্থী হলেন অর্থনীতিবিদ অশোক লাহিড়ি। প্রার্থী বদল করা হয়েছে চৌরঙ্গি কেন্দ্রে। শিখা মিত্রর পরিবর্তে বিজেপির প্রার্থী হলেন দেবব্রত মাঝি।

এছাড়াও, কালিম্পং, কার্শিয়ং ও দার্জিলিঙেও প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget