Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
ABP Ananda LIVE: অভয়াকাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে, গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। খবর ছড়িয়ে পড়তেই বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি, উচ্ছ্বাসে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। পানিহাটি পুরসভার সামনে নির্মল ঘোষের ছবিতে ছোড়া হয় ডিম....মারা হয় জুতো..... লাথি। ছবিতে পরানো হয় জুতোর মালা। আবির খেলে বাজনা বাজিয়ে মিষ্টিমুখ করেন বিজেপির কর্মী-সমর্থকরা। এদিনই ক্ষোভের মুখে পড়েছেন গ্রেফতার হওয়া আরেক প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে। আজ নৈহাটির প্রাক্তন বিধায়ককে পুনর্নির্মাণের জন্য তাঁকে এলাকায় নিয়ে এলে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। দেওয়া হয় চোর চোর স্লোগান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে তোলাবাজি, অন্যের জমি জোর করে লিখিয়ে নেওয়া এবং ২০২১ সালে বিজেপি কর্মীদের মারধর ও মহিলা কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। বিক্ষোভের জেরে ঘটনার পুনর্নির্মাণ না করেই ধৃতকে নিয়ে এলাকা থেকে চলে যায় পুলিশ।





















