এক্সপ্লোর

WB Election 2021: জনসংযোগের মাঝে তথ্য় সংগ্রহের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে কমিশনে তৃণমূল

ভোট ঘোষণা হতেই প্রার্থীরা পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে। বাড়ির দোরগোড়ায় গিয়ে জনসংযোগ সারছেন নেতা-নেত্রীরা। কিন্তু এই জনসংযোগের মাঝেই নাকি, বাসিন্দাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সমীরণ পাল, বনগাঁ: ভোটের আগে জনতার দরবারে রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোট ঘোষণা হতেই তাঁরা পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে। বাড়ির দোরগোড়ায় গিয়ে জনসংযোগ সারছেন নেতা-নেত্রীরা। কিন্তু এই জনসংযোগের মাঝেই নাকি, বাসিন্দাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিজেপির বিরুদ্ধে এমনই অভিযোগ তুলল তৃণমূল। ইতিমধ্যে এই নিয়ে কমিশনে নালিশও জানানো হয়েছে।

১৭ এপ্রিল উত্তর ২৪ পরগনার বনগাঁ উত্তর কেন্দ্রে ভোট। এই কেন্দ্রে এখনও প্রার্থী দেয়নি বিজেপি। কিন্তু, এলাকায় প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি নেতারা। তৃণমূলের অভিযোগ, বাড়ি বাড়ি প্রচারে গিয়ে ব্যক্তিগত তথ্য জানতে চাইছেন বিজেপি নেতারা। সম্প্রতি বনগাঁ পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি নেতা দীপেন্দু বিকাশ বৈরাগী বাড়ি বাড়ি যান জনসংযোগ করতে। আর সেখানে গিয়ে বাসিন্দাদের ব্যক্তিগত তথ্য চান বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ মৌখিকভাবে তথ্য সংগ্রহ নয়। রীতিমতো ফর্ম ফিলাপ করানো হচ্ছে বলে দাবি তৃণমূলের। উত্তর ২৪ পরগনার তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর গোপাল শেঠ বলেন, ‘‘তথ্য জানতে চাইছেন প্রার্থী। এতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। রীতিমতো আতঙ্কিত তাঁরা। পাশাপাশি বিজেপি ইভিএমের প্রোগ্রামিং পরিবর্তন করার চেষ্টা করছে।’’

নির্বাচন কমিশনে এ নিয়ে অভিযোগ জানিয়েছে তৃণমূল। যদিও, বিষয়টি পাত্তা দিতে নারাজ গেরুয়া শিবির। তৃণমূলের এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। বনগাঁর বিজেপি নেতা দীপেন্দু বৈরাগী বলেন, ‘‘এটি একটি দলীয় কর্মসূচি তৃণমূলের পায়ের তলার মাটি নেই তাই এমন অভিযোগ তুলছে ৷’’ বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, ‘‘গণতান্ত্রিক অধিকার সবার আছে। আমরা এই কার্ড নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি তাঁদের মতামত জানতে চাইছি ৷’’ বনগাঁ উত্তরে বিজেপির প্রতিদ্বন্দ্বী তৃণমূলের শ্যামল রায়। এই কেন্দ্র সংযুক্ত মোর্চার সমর্থনে সিপিএম প্রার্থী করেছে পীযুষকান্তি সাহাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget