এক্সপ্লোর

WB Election 2021: দুর্গাপুরে বিজেপি নেতাকে হুমকি, আসানসোলে তৃণমূলের ব্যানার ছেঁড়ার অভিযোগ

TMC-BJP clash in Pachim Bardhaman: তৃণমূল-বিজেপি একে অপরের দিকে আঙুল তুলেছে।

কৌশিক গাঁতাইত ও মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বিজেপি নেতাকে হুমকি, তাঁর বাড়ি লক্ষ্য করে ইঁটের টুকরো ছোঁড়া হয় বলে অভিযোগ। নর্দমায় ফেলে দেওয়া হয় বিজেপির পতাকা। অন্যদিকে, আসানসোলে ছিঁড়ে দেওয়া হল তৃণমূলের ব্যানার। দু’টি ঘটনাতেই তৃণমূল-বিজেপি একে অপরের দিকে আঙুল তুলেছে।

কোথাও নর্দমায় ফেলে দেওয়া হল বিজেপির পতাকা। কোথাও আবার ছিঁড়ে দেওয়া হল তৃণমূলের ব্যানার। কোথাও আবার বিজেপি নেতাকে হুমকি, তাঁর বাড়িতে ঢিল ছোঁড়ার অভিযোগ উঠল। পশ্চিম বর্ধমানের একাধিক ঘটনায় একে অপরের দিকে আঙুল তুলেছে তৃণমূল-বিজেপি। সোমবার রাতে দুর্গাপুরের কাঁকসার সিংপাড়ায় বিজেপির ৬১ নম্বর বুথের সভাপতি সুকান্ত নন্দীর বাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয়। বিজেপি নেতাকে ইঁটের টুকরো ছোঁড়া হয় বলেও অভিযোগ। 

এর ঠিক পাশের পাড়া, কাঁকসার গৌড়তলায় বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হয় নর্দমায়। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এইসব কাণ্ড ঘটিয়েছে। কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও অভিযোগ মানতে রাজি নয় তৃণমূল।

অন্যদিকে, আসানসোল পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডের রাধানগর মোড়ে ছিঁড়ে দেওয়া হয় তৃণমূলনেত্রীর ছবি। তৃণমূলের অভিযোগ, একাজ বিজেপিরই। আসানসোল পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা ও বিদায়ী কাউন্সিলর সরোজ কর্মকারের দাবি, ‘বিজেপি ভয় পেয়ে এটা করেছে।’

যথারীতি অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতে তৃণমূলের তরফে অভিযোগ জানানো হয়েছে।

সম্প্রতি পশ্চিম বর্ধমানে রাজনৈতিক সৌজন্যের ছবি দেখা যায়। দেওয়াল দখল নিয়ে দলাদলি নয়। রাজনৈতিক টানাপোড়েনের মাঝে সম্প্রীতির নজির তৈরি হয় দুর্গাপুর পূর্ব বিধানসভা অঞ্চলে। দুর্গাপুর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের সগরভাঙায় একই বাড়ির দেওয়ালে কোথাও ঘাস-ফুল, কোথাও পদ্ম ফুল, কোথাও আবার আঁকা হল কাস্তে-হাতুড়ি-তারা। পাশাপাশি দেওয়ালে লেখা হয় তৃণমূল, বিজেপি ও সিপিএম প্রার্থীর নাম। বিজেপি ও সিপিএমের দাবি, দেওয়াল লিখন নিয়ে কোনও সমস্যা নেই। মিলেমিশে চলছে কাজ। তৃণমূলের দাবি, এটাই বাংলার সংস্কৃতি। কিন্তু এরপরেই পরস্পরের বিরুদ্ধে তৃণমূল ও বিজেপি-র অভিযোগে সৌজন্য়ের সেই ছবি উধাও হয়ে গেল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget