এক্সপ্লোর

WB Election 2021: প্রার্থী নিয়ে ক্ষোভ বিজেপি ও কংগ্রেসের, দুর্গাপুর পশ্চিমে প্রকাশ্যে দুই দলের দ্বন্দ্ব

পশ্চিম বর্ধমানে প্রকাশ্যে চলে এল গেরুয়া শিবির ও কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির জেলা সভাপতি, লক্ষ্মণ ঘোড়ুইকে প্রার্থী করেছে দলীয় নেতৃত্ব। কিন্তু, লক্ষ্মণ ঘোড়ুইকে নিয়ে দলের অন্দরেই দেখা দিয়েছে অসন্তোষ।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলের অন্দরে অসন্তোষ। বিজেপিরই এক নেত্রীকে নির্দল হিসেবে দাঁড় করালেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের একাংশ। অন্যদিক, প্রার্থী না করায়, এই কেন্দ্র থেকেই নির্দল হিসেবে মনোনয়ন দিলেন কংগ্রেস নেতা।

প্রার্থী না-পসন্দ। তাই নির্দল প্রার্থী দাঁড় করিয়ে, তাঁকে সমর্থনের ভাবনা বিজেপির একাংশের। অন্যদিকে, প্রার্থী না করায়, নির্দল হিসেবে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস নেতা। দুই ঘটনাকে কেন্দ্র করে, পশ্চিম বর্ধমানে প্রকাশ্যে চলে এল গেরুয়া শিবির ও কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির জেলা সভাপতি, লক্ষ্মণ ঘোড়ুইকে প্রার্থী করেছে দলীয় নেতৃত্ব। কিন্তু, লক্ষ্মণ ঘোড়ুইকে নিয়ে দলের অন্দরেই দেখা দিয়েছে অসন্তোষ।

বিজেপি কর্মীদের একাংশের অভিযোগ, তোলাবাজি সহ একাধিক দুর্নীতিতে জড়িত লক্ষ্মণ ঘোড়ুই। তাই তাঁকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন না দলের অনেক কর্মী। এই পরিস্থিতিতে, একদা লক্ষ্মণের ছায়াসঙ্গী, বিজেপির মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য চন্দ্রমল্লিকা বন্দ্যোপাধ্যায়কে নির্দল হিসেবে দাঁড় করিয়েছে বিজেপি কর্মীদের একাংশ। দুর্গাপুর পশ্চিমের নির্দল প্রার্থী  চন্দ্রমল্লিকা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘নোংরা চরিত্রের লোক। সব প্রমাণ আমার কাছে আছে। কোর্টে প্রমাণ করতে পারি এরকম লোক বিজেপির মুখ হতে পারে না ৷’’

দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুই বলেন, ‘‘অনেকেই ক্যান্ডিডেট হতে চায়। দল আমায় নির্দেশ দিয়েছে। উনি রাজ্য কমিটিতে রয়েছেন।’’ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল জানান, ‘‘অন্যায়ের প্রতিবাদ। ওদের দলের অভ্যন্তরেই অন্যায়। মানুষ বিচার করবে ৷’’

অন্যদিকে, দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকে, সংযুক্ত মোর্চার সমর্থনে, জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীকে প্রার্থী করেছে কংগ্রেস। তাতে ক্ষুব্ধ, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য স্বপন বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ২০১৬ ও ২০২১ দুবছরই তাঁকে প্রার্থী করার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু, গত বিধানসভায় বিশ্বনাথ পাড়িয়ালকে প্রার্থী করে কংগ্রেস। কংগ্রেসের টিকিটে জিতে তৃণমূলে যোগ দেন বিশ্বনাথ। এবার দেবেশ চক্রবর্তীকে প্রার্থী করায় নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন স্বপন বন্দ্যোপাধ্যায়।

ভোটের আগে এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে জেলা কংগ্রেস নেতৃত্ব। দুর্গাপুর পশ্চিমের কংগ্রেস প্রার্থী দেবেশ চক্রবর্তী জানান, ‘‘অনেকেই ক্যান্ডিডেট হতে চায়। আমাকে দল করতে চায় বলে করেছি। আশাকরি সরে দাঁড়াবেন।’’ সিপিএম জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, কংগ্রেসকেই বিষয়টা দেখতে হবে। ২৬ এপ্রিল পশ্চিম বর্ধমানের সবকটি কেন্দ্রে ভোট। তার আগে, দুর্গাপুর পশ্চিমে বিজেপি ও কংগ্রেসের দ্বন্দ্ব, তৃণমূলকে বাড়তি সুবিধা করে দেয় কি না, সেটাই দেখার।

সেরা শিরোনাম

Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget