এক্সপ্লোর

WB Election 2021: তরমুজের গায়েও রাজনীতির রং ! ভোটের বাজারে দেদার বিকোচ্ছে কাটোয়ায়

তরমুজের গায়ে আঁকা তৃণমূলের জোড়া ফুল আবার কোনও তরমুজে বিজেপির প্রতীক পদ্মফুল। বাদ যায়নি কংগ্রেস সিপিএম-এর হাত,কাস্তে হাতুড়িও। আর সেই রাজনীতির রং লাগা তরমুজ দেদার বিক্রি হচ্ছে কাটোয়া শহরে।

রানা দাস, পূ্র্ব বর্ধমান: ‘উপরে সবুজ ভেতরে লাল তরমুজ’... রাজনীতির সঙ্গে এই শব্দটা খুবই পরিচিত। এবার সেই তরমুজের গায়ে লাগল রাজনীতির রং। তরমুজের গায়ে আঁকা তৃণমূল, বিজেপি ,কংগ্রেস, সিপিএমের প্রতীক ৷ তরমুজের গায়ে আঁকা তৃণমূলের জোড়া ফুল আবার কোনও তরমুজে বিজেপির প্রতীক পদ্মফুল। বাদ যায়নি কংগ্রেস সিপিএম-এর হাত,কাস্তে হাতুড়িও। আর সেই রাজনীতির রং লাগা তরমুজ দেদার বিক্রি হচ্ছে কাটোয়া শহরে।

তরমুজ বিক্রেতা মেহের আলির ধারালো চাকুতে তরমুজের গায়ে ফুটে উঠছে ফুল, হাত,কাস্তে। আর সেই তরমুজ কিনতে মেহের আলির দোকানে ভিড় করছেন অনেকেই। মেহেরের কথায় বাজারে আরও অনেকেই তরমুজ বিক্রি করে ৷ তবে এখন তার কাছেই রাজনীতি দলের প্রতীক আঁকা তরমুজ কিনতে ভিড় হচ্ছে। মেহের আলি ছোট থেকেই ধারালো চাকু দিয়ে শোলা কেটে নানান ধরনের মডেল তৈরি করে। আর সেই শিল্পকেই এবার তিনি তুলে ধরেছেন তরমুজের গায়ে। তাঁর নিপুন হাতের ছোঁয়ায় তরমুজ পেয়েছে এক নতুন পরিচয়। মেহের আলি জানান. এখন সব থেকে বেশি জোড়া ফুল আর পদ্মফুলের তরমুজের চাহিদাই বেশি। মাঝে মাঝে দু-একজন হাত ও কাস্তে আঁকা তরমুজেরও খোঁজ করছে। তবে এই তরমুজ কিনে বিপাকে পড়তে হচ্ছে  দু-একজন ক্রেতাকে। এক মহিলা জানালেন তিনি না দেখেই তরমুজ কিনে বাড়ি গিয়েছিলেন ৷ কিন্তু বাজারের থলে থেকে তরমুজ বার করতেই ছেলে বাড়িতে হুলুস্থুলু লাগিয়ে দিল ৷ আসলে আমার ছেলে তো তৃণমুল ছাত্র পরিষদ করে। কি আর করব সেই রোদের মধ্যে দোকানে গেয়ে পদ্ম পাল্টে জোড়া ফুল আনতে হল।

WB Election 2021: তরমুজের গায়েও রাজনীতির রং ! ভোটের বাজারে দেদার বিকোচ্ছে কাটোয়ায়

আবার এমন ক্রেতাও দেখা গেল পদ্ম আঁকা তরমুজ না পেয়ে, প্রায় দুই ঘণ্টা দাঁড়িয়ে তরমুজের গায়ে পদ্ম আঁকিয়ে সেই তরমুজ নিয়ে হাসিমুখে বাড়ি যেতে। এখন তরমুজেও জোর টক্কর তৃণমূল বিজেপির মধ্যে ৷ কিছুটা হলেও পিছিয়ে কংগ্রেস-সিপিএম তরমুজ। ঠিক যেমন রাজনৈতিক ময়দানে হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল, বিজেপি ও সংযুক্ত মোর্চার মধ্যে। চিকিৎসকদের মতে প্রখর রোদে তরমুজ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল। রাজনৈতিক নেতাদেরও একই মত ৷ তবে মুচকি হেসে তারা বলছেন, তরমুজ কেনার আগে অবশ্যই ভালো করে দেখে, তাদের দলের প্রতীক আঁকা তরমুজ কিনুন। আর ভোটের দিন সকাল সকাল বোতাম টিপুন, তরমুজের গায়ে আঁকা চিহ্নে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget