এক্সপ্লোর

WB Election 2021: ' নতুন সরকার আসছে, ফল ঘোষণার পর গুলির আওয়াজ থেমে যাবে', বললেন দিলীপ

ভোট গণনার আগের দিন জয় নিয়ে আশাবাদী বিজেপি রাজ্য সভাপতি

কলকাতা: ভোট গণনার আগের দিন জয় নিয়ে আশাবাদী দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি বললেন, ' নতুন সরকার আসছে। কাল ফল ঘোষণার পর গুলির আওয়াজ থেমে যাবে।'

রাত পোহালেই ভোট গণনা। সেজে উঠেছে বিভিন্ন গণনা কেন্দ্র। কোভিড-বিধি মেনে চলছে গণনা প্রস্তুতি। 

হাওড়ার ১৬টি বিধানসভা কেন্দ্রের জন্য গণনাকেন্দ্র মোট ১১টি। সবকটি কেন্দ্রেই ত্রি স্তরীয় নিরাপত্তা। গণনা কেন্দ্রের বাইরে মোতায়েন থাকবে রাজ্য পুলিশ, ভিতরে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কোভিড-আবহে রাজনৈতিক দলগুলির জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মেদিনীপুরে মোট গণনা কেন্দ্র ৪টি--মেদিনীপুর, গড়বেতা, শালবনি ও কেশপুর। গণনার সময় মেনে চলা হবে কোভিড-বিধি। কেন্দ্রের চারপাশে ত্রি স্তরীয় নিরাপত্তা। প্রত্যেক গণনাকর্মীকে কোভিড-মুক্তির সার্টিফিকেটে নিয়ে এলে, তবে ঢুকতে দেওয়া হবে।

পূর্ব মেদিনীপুরে মোট ৬টি গণনাকেন্দ্র। প্রতিটিতেই কোভিড-বিধি মেনে চলছে গণনার প্রস্তুতি। নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রামের ভোট গণনা হবে হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড হাইস্কুলে। ওই কেন্দ্রে জারি হয়েছে কড়া নিরাপত্তা।

এদিকে, গণনার আগের দিনও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক হিংসার ছবি উঠে এসেছে। কোথাও, দুপক্ষের মধ্য়ে সংঘর্ষ বেঁধেছে, তো কোথাও হয়েছে বোমাবাজি আবার কোথাও উদ্ধার তাজা বোমা।

ভোটগণনার আগে নৈহাটিতে বোমাবাজির ঘটনায় জখম ২। নৈহাটিতে তৃণমূলের পার্টি অফিসে বোমাবাজি হয়।  বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তৃণমূলের। বোমাবাজির অস্বীকার করেছে বিজেপি।

কাটোয়ায় মহকুমাশাসকের অফিসে তৃণমূল-বিজেপি হাতাহাতি। এসডিও-র ডাকে সর্বদল বৈঠক চলাকালীনই তৃণমূল-বিজেপি হাতাহাতি। কেতুগ্রামের বিজেপি প্রার্থীর নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ বিজেপির।

হাড়োয়া থেকে উদ্ধার হল ৪টে তাজা বোমা। ঘটনায় গ্রেফতার আইএসএফ নেতা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে হাড়োয়ার মাজমপুর গ্রামে হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় আইএসএফ নেতা শেখ মইদুলকে।  

এর পাশাপাশি, শাসনের পাকদহ এলাকা থেকেও ১৫টা তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বোমা তৈরির সরঞ্জাম। 

মালদার মানিকচকে ভোট-পরবর্তী হিংসা। নুরপুর গ্রামে দুই তৃণমূল কর্মীকে ধারাল অস্ত্রের কোপ। হামলার অভিযোগ উঠল বিজেপি ও সংযুক্ত মোর্চার বিরুদ্ধে।

সোনারপুরের খেয়াদা থেকে উদ্ধার হল তাজা বোমা। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতের অন্ধকারে ড্রামে ভরে বোমা নিয়ে যাচ্ছিল কয়েকজন দুষ্কৃতী। স্থানীয়রা তাড়া করায় রাস্তাতেই দুটি ড্রাম ফেলে তারা চম্পট দেয় বলে দাবি। 



সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget