এক্সপ্লোর

West Bengal Election 2021: Suti: ভোটার কার্ড নিয়ে বুথে গিয়ে দেখলেন, তালিকায় বেঁচে নেই তাঁরা, ঠিক যেন সিনেমা

ভোটার এখনও জীবিত। কিন্তু, ভোট দিতে গিয়ে দেখলেন তালিকায় তাঁদের নাম মৃত হিসেবে উল্লেখ! এর জেরে ভোটই দিতে পারলেন না তিন জন।

আবীর দত্ত, সুতি: ওয়েবসিরিজের গল্পের মতো ঘটনা। যেখানে পঙ্কজ ত্রিপাঠি ভোট দিতে গিয়ে দেখেন ভোটার তালিকা অনুযায়ী তিনি মৃত। এরপর এই ঘটনাকে কেন্দ্র করেই এগোয় চিত্রনাট্য। এই ঘটনার হুবহু প্রতিফলন বাংলার ভোটে।সুতি বিধানসভার ৭৬ নম্বর বুথে ঘটল তেমনই একটি ঘটনা। 

ভোটার এখনও জীবিত। কিন্তু, ভোট দিতে গিয়ে দেখলেন তালিকায় তাঁদের নাম মৃত হিসেবে উল্লেখ! এর জেরে ভোটই দিতে পারলেন না তিন জন। সুতি বিধানসভার হাতানিয়া অঞ্চলের ঘটনা। তিনজন ভোটারের ক্ষেত্রে ঘটে গেল এই ঘটনা। একজন নতুন ভোটার, একজন মহিলা, আরেকজন প্রবীন। 

জানুয়ারিতেই ভোটার কার্ড করিয়েছেন শেখর দাস। আছে আধার কার্ড। কিন্তু তাঁর নামের আগে মৃত বলে উল্লেখ। 

রঞ্জিত দাস। সশরীরে দাঁড়িয়ে দেখলেন তিনি ভোটার তালিকা অনুসারে তিনি মৃত। ' দরখাস্ত করতে চেয়েছিলাম, তাও বিডিও বললেন,এখন কিছু করা যাবে না। ফলে ওরা ভোট দিতে পারবে না। ' দাবি ভোটারের। 

আরেকজন মহিলার ক্ষেত্রেও ঘটে গেল একই ধরনের ঘটনা। তাঁর বাড়িতে ভোটার স্লিপও দিয়ে আসা হয়। কিন্তু তিনিও ভোটার তালিকা অনুসারে মৃত। ফলে যথাযথ নথি থাকা সত্ত্বেও ভোট দেওয়া অনিশ্চিত হয়ে গেল তিন ভোটারের। আর কয়েকঘণ্টা বাকি ভোটের । আর হয়ত এই বিধানসভা ভোটে ভোটাধিকার প্রয়োগই করা হবে না তাঁদের। ঠিক যেন সেলুলয়েডের চিত্রনাট্য।

রাজ্যে সপ্তম দফায় ৫ জেলার ৩৪টি আসনে ভোটগ্রহণ চলছে। মালদার ৬টি আসন হল হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর ও রতুয়া। মুর্শিদাবাদ জেলার ৯টি আসন হল, ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ ও নবগ্রাম।

সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে যথাক্রমে কংগ্রেস ও আরএসপি প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই দুই কেন্দ্রে ভোট হবে ১৬ মে। পশ্চিম বর্ধমানের ৯টি বিধানসভা আসনেও শুরু হয়েছে ভোট। এগুলি হল, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি ও বারাবনি। দক্ষিণ দিনাজপুরের ৬টি আসন হল, কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর ও হরিরামপুর। কলকাতার ৪টি আসনে ভোট হচ্ছে। এগুলি হল কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী ও বালিগঞ্জ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget