এক্সপ্লোর

WB Election 2021: আবার দৌড় সায়নীর, বার্তা দিলেন অন্য

প্রচারে বেরিয়ে হঠাৎই শাড়ির কুঁচি ধরে দৌড় প্রার্থীর! সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়েছিল সেই ভিডিও। আরও শিরোনামে সায়নী ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট থেকে শুরু করে প্রতিবাদী মন্তব্য, রাজনীতিতে যোগদান, প্রায় সবকিছুতেই বিতর্ক বাঁধে। বাদ যায়নি সম্প্রতি ভাইরাল হওয়া তাঁর শাড়ির কুঁচি ধরে ছোটার ভিডিওটিও। আসানসোল দক্ষিণ কেন্দ্রের তৃণমূলপ্রার্থী তিনি। এমন কি ঘটেছিল যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এমন করে ছুটতে হল তাঁকে? সোশ্যাল মিডিয়ায় সেই নিয়ে কম জলঘোলা হয়নি। অগত্যা উত্তর দিতে এগিয়ে এলেন স্বয়ং সায়নীই।

কলকাতা:  প্রচারে বেরিয়ে হঠাৎই শাড়ির কুঁচি ধরে দৌড় প্রার্থীর! সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়েছিল সেই ভিডিও। আরও শিরোনামে সায়নী ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট থেকে শুরু করে প্রতিবাদী মন্তব্য, রাজনীতিতে যোগদান, প্রায় সবকিছুতেই বিতর্ক বাঁধে। বাদ যায়নি সম্প্রতি ভাইরাল হওয়া তাঁর শাড়ির কুঁচি ধরে ছোটার ভিডিওটিও। আসানসোল দক্ষিণ কেন্দ্রের তৃণমূলপ্রার্থী তিনি। এমন কি ঘটেছিল যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এমন করে ছুটতে হল তাঁকে? সোশ্যাল মিডিয়ায় সেই নিয়ে কম জলঘোলা হয়নি। অগত্য়া উত্তর দিতে এগিয়ে এলেন স্বয়ং সায়নীই। 

সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটার ভিডিও পোস্ট করেন তিনি। ১৫ সেকেন্ডের সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এডিট করে লাগানো হয়েছে হিন্দি ছবি 'গালি বয়'-এর হিট গান, 'আপনা টাইম আয়েগা'। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রচারে বেরিয়েছেন সায়নী। আর বেশ কিছুটা দূরে বিশাল ফুলে মালা নিয়ে তাঁকে বরণ করার জন্য দাঁড়িয়ে আছেন একদল মহিলা। এই দৃশ্য দেখে উচ্ছসিত সায়নী ছুটতে শুরু করেন। ছুটে গিয়ে নিজেই ঢুকে পড়েন সেই বিশাল মালার মধ্যে। আনন্দে হেসে ফেলেন শিশুর মতো।

এই ভিডিওটি শেয়ার করে সায়নী লিখেছেন, 'মাই ফিট মাই উইল'। সেই সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, 'আমার পা আমার ইচ্ছে'। সেই সঙ্গে লিখে দিয়েছেন, ভিডিওটি সাউন্ড অন করে দেখার জন্য। অর্থাৎ তিনি বলছেন, ভিডিওর পিছনে বাজতে থাকা 'আপনা টাইম আয়েগা' গানটিও বেশ অর্থবহ এই ভিডিওটির সঙ্গে।

সায়নীর কুঁচি ধরে ছোটার ভিডিওটি দেখে বিভিন্ন মন্তব্য করেছিলেন বিরোধী ও নেটিজেনরা। অনেকেই বলেছিলেন, তৃণমূলকর্মীরা সায়নীর গায়ে পড়ছিল বলেই সম্মান বাঁচাতে ছুটেছিলেন তিনি। কেউ কেউ আবার কটাক্ষও করেছেন যে, প্রার্থীর নিজেরই এমন অবস্থা হলে সেই দল কী করে মেয়েদের সুরক্ষা দেবে। যদিও সায়নীর পাশে দাঁড়িয়ে অনেকেই লিখেছিলেন, 'প্রচারে নতুনত্ব আনার জন্যই সায়নীর এই বিশেষ উদ্যোগ। 

যদিও ভাইরাল ভিডিও আর সায়নীর পোস্ট করা ভিডিও দুটি আলাদা দিনের। তবু সায়নীর পোস্ট করা এই ভিডিওকে বিতর্কের উত্তর বলেই মনে করছেন অনেকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget