এক্সপ্লোর

WB Election 2021: বাংলায় নারীসুরক্ষা নিয়ে প্রশ্ন যোগী আদিত্যনাথের, কটাক্ষ তৃণমূলের

প্রথম ঘটনাটি উত্তরপ্রদেশের হাথরসের। যেখানে যৌন হেনস্থায় অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে জামিনে জেল থেকে ছাড়া পেয়েই নির্যাতিতার বাবাকে প্রকাশ্যে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। পাল্টা হাথরস ও আলিগড়ের ঘটনাকে হাতিয়ার করে তাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল।

করুণাময় সিংহ ও অর্ণব মুখোপাধ্যায়, মালদা: দুর্গাপুজো,মহরম,গরু,লভ জিহাদ, তোষণ। মঙ্গলবার মালদার সভা থেকে এই সব প্রসঙ্গ তুলেই পরিচিত ছকে তৃণমূলকে আক্রমণ করছিলেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর সেই সময়ই তিনি দাবি করেন, বাংলায় মহিলারা নিরাপদ নন। যোগী জানান, ‘পশ্চিমবঙ্গে মহিলারা নিরাপদ না৷’ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যখন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে নারী নিরাপত্তা নিয়ে তৃণমূলকে আক্রমণ করছেন, তখন তাঁর নিজের রাজ্যেই পরপর ঘটে গেছে দু’টি ভয়াবহ নৃশংসতার ঘটনা।

প্রথম ঘটনাটি উত্তরপ্রদেশের হাথরসের। যেখানে যৌন হেনস্থায় অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে জামিনে জেল থেকে ছাড়া পেয়েই নির্যাতিতার বাবাকে প্রকাশ্যে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। পাল্টা হাথরস ও আলিগড়ের ঘটনাকে হাতিয়ার করে তাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল।

আর এই ঘটনার প্রসঙ্গ তুলেই সরব হয়েছেন সদ্য তৃণমূলে যোগদানকারী অভিনেত্রী সায়নী ঘোষ। সায়নী ট্যুইটারে লিখেছেন, আজকের সকালটা একদম ভাল নয়। উত্তরপ্রদেশে এক কৃষক পিতা মেয়ের ওপর যৌন নির্যাতনের অভিযোগ তুলেছিলেন। কিন্তু, তাঁকেই নৃশংসভাবে খুন করা হয়েছে। মালদার সভা থেকে বিজেপির তারকা প্রচারক যোগী আদিত্যনাথ দাবি করেন, উত্তরপ্রদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন তিনি।

এরইমধ্যে রবিবার উত্তরপ্রদেশের আলিগড়ে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণের পর খুন করা হয় বলে অভিযোগ। সব মিলিয়ে মহিলারা কোথায় নিরাপদ তা নিয়ে এখন শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget