এক্সপ্লোর

WB Election 2021: কর্মী সম্মেলনে পাতে পড়ল ডিম-ভাত, তৃণমূলের বিরুদ্ধে কমিশনে বিজেপি

গত ২৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দিন প্রায় এগিয়েই এল। আর মাত্র দুদিন বাকি। এরপরই রাজ্যে শুরু হচ্ছে প্রথম দফার নির্বাচন। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে নানা কর্মসূচি।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: এবার তফশিলি কর্মী সম্মেলনের নামে ডিম ভাত খাওয়ানোর অভিযোগ উঠল। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

গত ২৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দিন প্রায় এগিয়েই এল। আর মাত্র দুদিন বাকি। এরপরই রাজ্যে শুরু হচ্ছে প্রথম দফার নির্বাচন। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে নানা কর্মসূচি। একইভাবে কাঁকসার বিভিন্ন প্রান্তে চলছে তৃণমূলের নানা কর্মসূচি। সেই কর্মসূচির সঙ্গে তফশিলি দের সঙ্গে ভোজ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে কাঁকসার বিভিন্ন প্রান্তে। বুধবার কাকসা তিন নম্বর কলোনি ও কাঁকসার মাধব মাঠে তফশিলিদের সঙ্গে ভোজ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মূল আয়োজক ছিল তৃণমূল। অনুষ্ঠানে যোগ দেন তৃণমূলের গলসি বিধানসভার প্রার্থী নেপাল ঘড়ুই। এদিন দুটি কর্মসূচিতেই নেপাল ঘড়ুই এর সমর্থনে প্রচার করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

তফশিলিদের সঙ্গে ভোজ কর্মসূচিতে যোগ দিয়ে জনসংযোগ বাড়াতে কাঁকসার মাধব মাঠে নিজের হাতে খাবার পরিবেশন করলেন এবং এলাকার মানুষের সঙ্গে বসে দুপুরের খাবার খেলেন তৃণমূলের গলসি বিধানসভার প্রার্থী নেপাল ঘোড়ুই। পাশাপাশি এলাকার মানুষের সাথে ব্যাট বল হাতে নিয়ে ক্রিকেট খেললেন নেপাল ঘড়ুই ও কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী।

আর এই কর্মসূচি নিয়েই আসরে নেমেছে গেরুয়া শিবির। তফশিলিদের সঙ্গে ভোজ কর্মসূচি আসলে ভোটারদের প্রভাবিত করা। প্রচারের নামে ও কর্মসূচির নামে ডিম ভাত খাইয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন বিজেপি নেতৃত্ব।  বিজেপি নেতা রমন শর্মা জানিয়েছেন, কর্মসূচির নামে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। তাই নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে অভিযোগ করেছেন লিখিতভাবে। যদিও গলসি বিধানসভার তৃণমূলের প্রার্থী নেপাল ঘড়ুই জানিয়েছেন তারা নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই অনুষ্ঠান করছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget