এক্সপ্লোর

WB Election 2021: ক্যাম্প অফিসে নকল ইভিএম, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অনির্বাণ বিশ্বাস, দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ২ জায়গায় নকল ইভিএম নিয়ে তৃণমূলের ক্যাম্প অফিস থেকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে গ্রেফতার হলেন একজন। আর এক জায়গায় নকল ইভিএম তুলে নিয়ে গেল পুলিশ। তৃতীয় দফার ভোটের দিন, মঙ্গলবার  একই বিধানসভা কেন্দ্রে ঘটেছে দুটি ঘটনাই।  

বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার বেলেগাছির ১৪৯ নম্বর বুথের বাইরের ঘটনা। পুলিশ সূত্রে খবর, তৃণমূলের বুথ অফিসে বসে নকল ইভিএম নিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আনোয়ার হোসেন সর্দার নামে ওই তৃণমূলকর্মীকে গ্রেফতার করে পুলিশ। বারুইপুর জেলা পুলিশের ডিএসপি ইন্দ্রজিৎ বসু বলেন, ‘‘আমরা নকল ইভিএম নিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছি।’’

বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রেরই চক্রবর্তী আবাদ এলাকায় একটি বুথের বাইরে তৃণমূলের ক্যাম্পে নকল ইভিএম রেখে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে।  পরে পুলিশ এসে ওই নকল ইভিএম তুলে নিয়ে যায়।  বন্ধ করে দেওয়া হয় তৃণমূলের ক্যাম্প অফিস।

তৃতীয় দফার ভোটে দফায় দফায় বিভিন্ন জেলা থেকে অশান্তির খবর আসে। একাধিক ঘটনা ঘটে দক্ষিণ চব্বিশ পরগণায়। বারুইপুর পূর্বের বেলেগাছির বিদ্যাধরী পল্লিতে বিজেপি নেতাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিদ্যাধরী পল্লির বিজেপির বুথ সম্পাদক খোকন মণ্ডল বলেন, ‘‘গতকাল রাতে আসে। মোবাইল কেড়ে নেয়। মারতে থাকে।’’

এরপর ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী, বারুইপুর জেলা পুলিশের বিশাল পুলিশবাহিনী। বিষ্ণুপুরের মাগুরখালিতে তৃণমূলের বাধা অগ্রাহ্য করে ভোট দিতে যাওয়ায়, বোমাবাজি করা হয় বলে অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ার নোদাখালির ২০৫ নম্বর বুথের সামনেও তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠেছে। ক্যানিং পশ্চিমের হিঞ্চেখালি গ্রামে গণেশ কেউট নামে এক বিজেপি কর্মীকে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর জখম বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোটের আগের রাতে, বাসন্তীর হেদিয়াতে ১৪ এবং ১৫ নং বুথের বাইরে বোমাবাজি হয়। গুলি চলে। সকালে বুথের সামনে পড়ে বোমার সুতলি, গুলির খোল। তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ তুলেছে বিজেপির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Election Commission: ভোট প্রশিক্ষণের জায়গায় মমতার ছবি কেন? প্রশ্ন তুলতেই বেধড়ক মারধর ভোটকর্মীকে
ভোট প্রশিক্ষণের জায়গায় মমতার ছবি কেন? প্রশ্ন তুলতেই বেধড়ক মারধর ভোটকর্মীকে
West Bengal Election 2026: BJP প্রার্থীর প্রচার চলাকালীন
BJP প্রার্থীর প্রচার চলাকালীন "হামলা" ! এবার গুরুতর অভিযোগ বেলদায়
Ram Navami 2026: শিলিগুড়িতে রামনবমীর শোভাযাত্রায় গৌতম দেব, তৃণমূল প্রার্থীর মুখে
শিলিগুড়িতে রামনবমীর শোভাযাত্রায় গৌতম দেব, তৃণমূল প্রার্থীর মুখে "জয় শ্রীরাম.." ধ্বনি
Supplementary Voter List :আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা,
আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, "ভাল সংখ্যাই বাদ যাবে..." ! সতর্কবার্তা শোনালেন দিলীপ

ভিডিও

Chok Bhanga Chota | খাস কলকাতায় খুন হয়ে গেলেন এক ব্যক্তি ! ফের প্রশ্নে রাজ্যের আইনশৃঙ্খলা | ABP Ananda LIVE
Baghajatin News | বাঘাযতীনে শ্যুটআউট, গুলিতে এক তৃণমূলকর্মীর মৃত্যু | ABP Ananda LIVE
West Bengal Election 2026 | ভোটের বিজ্ঞপ্তি জারির আগেই দিকে দিকে অশান্তি | ABP Ananda LIVE
Mamata Banerjee | দুর্যোগ কাটিয়ে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর বিমান | ABP Ananda LIVE
West Bengal Assembly Election 2026: 'হিংসামুক্ত, ছাপ্পামুক্ত, বুথ জ্যামিংহীন ভোট করাতে হবে', ভোটের আগে নবান্ন থেকে মুখ্যসচিবের বার্তা

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Kolkata Shootout: 'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
Ram Navami 2026: সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল !
সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল ! "নেতৃত্বে" BJP প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় ? বিস্ফোরক অভিযোগ বীরভূমে
Bus Accident: মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
Ram Navami 2026: রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
Donald Trump : ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
Embed widget