এক্সপ্লোর

WB Election 2021 Voting: মাথা ফাটল তৃণমূল এজেন্টের, বিজেপির এজেন্টকে মারধর, জোড়া ঘটনায় উত্তপ্ত মঙ্গলকোট

বিভিন্ন বুথে তৃণমূল ও বিজেপির এজেন্টদের মারধরের অভিযোগ

রানা দাস, মনোজ বন্দ্যোপাধ্যায় ও সমিত সেনগুপ্ত, পূর্ব বর্ধমান: ভোটের সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। বিভিন্ন বুথে তৃণমূল ও বিজেপির এজেন্টদের মারধরের অভিযোগ উঠল। নদীর ওপাড়ে বীরভূম থেকে বোমা ও গুলি ছুড়েছে তৃণমূল। অভিযোগ বিজেপির। কোনও গুলি চলেনি। জানাল নির্বাচন কমিশন। 

বৃহস্পতিবার প্রথমে পূর্ব মেদিনীপুরের মঙ্গলকোটের নিগন পূর্বপাড়ার ২০৩ নম্বর বুথে, বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। 

বিজেপি এজেন্টের অভিযোগ, তাঁকে রাস্তায় ফেলে মারধর করা হয়। আক্রান্ত পোলিং এজেন্ট অনুপ চৌধুরী বলেন, আমাকে তৃণমূলের ছেলেরা মারধর, আমাকে রাস্তায় ফেলে মারধর করে। জামা ছিড়ে দিয়েছে। কোনওরকমে পালাই। যদিও এই হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। 

এর কিছুক্ষণের মধ্যেই ঠিক উল্টো অভিযোগ ওঠে, নিগন পূর্বপাড়া থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে মঙ্গলকোটের বাড়গ্রামে।  সেখানকার ৯ নম্বর বুথে, তৃণমূলের পোলিং এজেন্টের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।

আক্রান্ত পোলিং এজেন্ট গদাধর মণ্ডল বলেন, আমি রিলিফ টাইমে যখন বাইরে বেরোই, তখন বিজেপির লোকজন আমাকে মারধর করে। রড-বাঁশ-লাঠি দিয়ে মারধর করে। আমি বুথ সভাপতি। তাই আমাকে মেরে সরিয়ে দিতে পারলে, বিজেপি নিজের মতো করে ভোট করাতে পারবে।

এক্ষেত্রে আবার মারধরের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। এই ঘটনার পরই ফের উত্তেজনা ছড়ায় বাড়গ্রামের বুথ চত্বরে। অজয়ের দু-পাড়ে দুই জেলা। 

এপাড়ে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, ওপাড়ে বীরভূমের বোলপুর। বাড়গ্রাম বুথের খুব কাছ থেকেই বয়ে গিয়েছে অজয়। বিজেপির অভিযোগ, ভোট চলাকালীন বীরভূমের দিক থেকে বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। 

গুলি চালানোরও অভিযোগ তোলেন বিজেপি কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। 

যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, মঙ্গলকোটে গুলি চালানোর কোনও ঘটনা ঘটেনি। 

আজ রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন হচ্ছে। ৪ জেলার মোট ৪৩টি আসনে ভোট হচ্ছে। উত্তর ২৪ পরগনার ১৭, পূর্ব বর্ধমানের ৮, উত্তর দিনাজপুর ও নদিয়ার ৯টি আসনে ভোটগ্রহণ চলছে। ৪ জেলার এক তৃতীয়াংশেরও বেশি বুথ অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।

পূর্ব বর্ধমান (৮)-
ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget