এক্সপ্লোর

WB Election 2021: হঠাৎ কেন সরানো হল বিজেপির জেলা সভাপতিকে? ভোটের আগেই সরগরম উত্তর দিনাজপুর

বিশ্বজিৎ লাহিড়ী একজন বিজেপির ভাল সংগঠক বলে পরিচিত। কিন্তু কেন তাঁকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হল, তাই নিয়ে প্রশ্ন উঠেছে জেলা জুড়ে।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: নির্বাচনের প্রাক মুহুর্তে উত্তর দিনাজপুর বিজেপি জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ায় রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। রাজনৈতিক মহলে এটাই এদিন চর্চার বিষয় হয়ে দাঁড়ায়।

মঙ্গলবার সকালে রাজ্য বিজেপির সভাপতি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জেলা সভাপতির রদবদলের বিষয়টি জানান। এরপর থেকেই জোর চর্চা শুরু হয় জেলা বিজেপি নেতৃত্বের মধ্যে। এরই মাঝে এদিন ইসলামপুরে রোড শো করতে আসেন অমিত শাহ। তার মাঝেই এমন সাংগঠনিক রদবদলে চর্চা শুরু হয়েছে। তবে কী কারণে তড়িঘড়ি এই রদবদল? সেই প্রশ্নের উত্তর মেলেনি।

বিশ্বজিৎ লাহিড়ী একজন বিজেপির ভাল সংগঠক বলে পরিচিত। কিন্তু কেন তাকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হল, তাই নিয়ে প্রশ্ন উঠেছে জেলা জুড়ে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিশ্বজিৎবাবু প্রথমেই বলেন তাঁর এবিষয়ে জানা নেই। তিনি সাংবাদিকদের মুখেই প্রথম জানতে পারেন, তাঁকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি বলেন, দল যদি তাঁকে সরিয়ে অন্য কোনও যোগ্য ব্যক্তিকে তাঁর পদে বসান, তাতে তাঁর কোনও আপত্তি নেই। কারণ দল নিশ্চয়ই বুঝেছে এই পদে অন্য কাউকে বসাতে হবে ৷ তাই দলের নির্দেশ অনুযায়ী তিনি তাঁর পদ থাকুক বা না থাকুক তিনি দলের হয়েই নির্বাচনের কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বিশ্বজিৎ লাহিড়ী।

এ বিষয়ে মন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, জেলায় অমিত শাহজি রয়েছেন ৷ তবে সাংগঠনিক বিষয় নিয়ে রদবদলের কোনও সম্পর্ক নেই। এতে ভোটেও কোনও প্রভাব পড়বে না বলে তিনি জানিয়েছেন। নব নিযুক্ত জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, ‘‘এই বিষয়ে আমার উপর দল যে আস্থা রেখেছে তার জন্য নেতৃত্বকে ধন্যবাদ। সকলকে নিয়ে নির্বাচনকে সফলভাবে পরিচালনা করবো। বিশ্বজিৎ দা আমার দাদার মতন। আগামী দিনে রাজনৈতিক পথ চলার ক্ষেত্রে বিশ্বজিৎ আমার মার্গদর্শক হবেন।’’ জেলার নয়টি বিধানসভা আসনেই বিজেপি জয় লাভ করবে বলে এদিন আশা প্রকাশ করেন বাসুদেব সরকার। তৃণমূলের দাবি হার নিশ্চিত জেনে এই রদবদল। এতে কোনও লাভ হবে না বলেই তৃণমূল নেতা অরিন্দম সরকার জানিয়েছেন।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget