এক্সপ্লোর

RG Kar Case Ratna Debnath:"ন্যায়বিচার আমি পাবই..", দাবি অভয়ার মায়ের, কাদের ‘ফাইল’ খোলার কথা বললেন মোদি ?

RG Kar News Ratna Debnath Reaction: অভয়ার মায়ের সমর্থনে প্রচারে প্রধানমন্ত্রী, কী প্রতিক্রিয়া পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ ?

কলকাতা : দ্বিতীয় দফা ভোটের আগে রাজ্যে ফের মোদিঅভয়ার মায়ের সমর্থনে প্রচারে এদিন পানিহাটিতে প্রচার সভায় ছিলেন তিনি। মোদির বক্তব্যের পর এবার নিজ প্রতিক্রিয়া দিলেন অভয়ার মা, পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ।

https://youtu.be/xpn5NBWaKpU?si=SoN8GPdtygQDqW8j

আরও পড়ুন, গঙ্গা ভ্রমণের পর নৌকাচালককে কত টাকা দিলেন প্রধানমন্ত্রী ?

পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ বলেন,  "আমাকে বলেছেন (প্রধানমন্ত্রী মোদি), আপনি খুব সাহস দেখিয়েছেন, তখন আমি বলেছি মেয়ের ন্যায়বিচার চাই। এবং মেয়ের নাম প্রকাশ্যে আনতে চাই। মুখ দেখাতে চাই, আমার মাথায় হাত রেখেছেন। আমরা কোনও অন্যায় করিনি, আমার মেয়েও কোনও অন্যায় করেনি। ন্যায়বিচার আমি পাবই। প্রত্যেকটা মা-বাবার সঙ্গে যেটা ঘটে, আমাদের রাজ্যে, সবাই খুব কষ্ট পায়, কেউ মন থেকে প্রতিবাদ করতে বাইরে বের হতে পারে না। সাহসটা পায় না। কিন্তু আমার সাহস ছিল আমার মেয়ে। তাঁকে হারিয়ে সাহসটা আমি কোথাও হারাতে পারিনি। তাঁকে হাসপাতালে যেভাবে নির্মমভাবে খুন করা হয়েছে, তাঁর পরে যারা আমাকে এইসব কুৎসা করছে, তাঁদের আমি মানুষ বলে গণ্য করি না। মনুষ্যত্ব নেই, তাঁদের মনুষ্যত্ব বিসর্জন হয়ে গিয়েছে, আগেই। "

এদিন পানিহাটিতে অভয়ার মায়ের সমর্থনে প্রচারে এসে প্রধানমন্ত্রী বলেছিলেন, "যেই মা, নিজের মেয়েকে চিকিৎসক বানিয়েছেন, আর যার মেয়েকে কেড়ে নিয়েছে তৃণমূলের মহাজঙ্গলরাজ। বিজেপি ওই মাকে আশার পথ দেখিয়েছেন। যখন বাংলার মেয়েরা ন্যায় চায়, তখন তৃণমূলের নির্মম সরকার, কন্যাদের একটাই কথা বলেন, ধর্ষণ থেকে বাঁচতে হবে। প্রাণে বাঁচতে হবে। তাই ঘর থেকে বাইরেই বেরিও না। বিজেপি কন্যাদের স্বপ্নকে দুমড়ে মুচড়ে যেতে দেবে না। ৪ মে, বিজেপির সরকার তৈরির পর, ওনার উপর হওয়া প্রতিটা অন্যায় এবং অত্যাচারের ফাইল খোলা হবে।  আর এটা মোদির গ্যারান্টি।" 

সম্প্রতি, আরজিকর মামলায় নতুন নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় হাইকোর্ট জানিয়, সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় অনেক কিছুই জানে বলে মনে হয়। সিবিআই চাইলে, সঞ্জয় রায় বা অন্য কোনও সন্দেহভাজন ব্যক্তি , তাঁদেরকে আবারও জিজ্ঞাসাবাদ করতে পারবে। হাইকোর্টের এই নতুন নির্দেশের পর  অভয়ার মা বলেছিলেন, 'আমরাই চাইনি, সঞ্জয়ের ফাঁসি হোক। কারণ কোনও না কোনও দিন সঞ্জয় মুখ খুলবে। যদি প্রত্যক্ষদর্শী কেউ থাকে, সেটা সঞ্জয়ই।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget