এক্সপ্লোর

Abhishek Banerjee : 'জোট সত্ত্বেও কাকে সুযোগ করে দেওয়ার জন্য নন্দীগ্রামে সিপিআই ও আইএসএফের আলাদা প্রার্থী' : অভিষেক

TMC News : এদিন ভাঙড়ের কাটাডাঙ্গা মাঠের (শানপুকুর) জনসভা থেকে একাধিক ইস্যুতে নৌশাদ সিদ্দিকি ও আইএসএফের বিরুদ্ধে আক্রমণ শানান তিনি।

ভাঙড় : 'জোট করা সত্ত্বেও, নন্দীগ্রামে কাকে সুযোগ করে দেওয়ার জন্য সিপিআই ও আইএসএফও আলাদা আলাদা প্রার্থী দিয়েছে ?' ভাঙড়ের সভামঞ্চ থেকে এই প্রশ্ন তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ভাঙড়ের কাটাডাঙ্গা মাঠের (শানপুকুর) জনসভা থেকে একাধিক ইস্যুতে নৌশাদ সিদ্দিকি ও আইএসএফের বিরুদ্ধে আক্রমণ শানান তিনি। অভিষেক বলেন, "সিপিএম আর আইএসএফের জোট হয়েছে। হয়েছে কি না ? সংখ্যালঘুদের পাকিস্তানি কে বলে ? শুভেন্দু অধিকারী। তাই তো ? এবার আমার প্রশ্ন যদি, শুভেন্দু অধিকারী সংখ্যালঘুদের বাংলাদেশি পাকিস্তানি বলেন, আর সিপিএমের সঙ্গে আইএসএফের জোট হয়ে থাকে, তাহলে নন্দীগ্রামে সিপিআই প্রার্থী দিয়েছে, আইএসএফও প্রার্থী দিয়েছে। কেন ? কাকে সুযোগ করে দেওয়ার জন্য ? কার হাত শক্তিশালী করার জন্য ? কার থেকে টাকা নেওয়া হয়েছে ? যদি জোট হয়ে থাকে কেন সেখানে দুই দলই প্রার্থী দেবে ? তার মানে কী ? সংখ্যালঘু ভোট ভাগ করো, আর বিজেপিকে জিততে সুযোগ করে দাও। বিজেপির বি টিম। আর আমি যদি মিথ্যা কথা বলি, তোমার সৎ সাহস থাকে, আর বুকের পাটা থাকে, অন-রেকর্ড বলে যাচ্ছি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করে জেলে ঢোকাও। দেখি কার কত সাহস ?" Mamata Banerjee

এদিন ভাঙড় ও ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী প্রার্থী যথাক্রমে সওকত মোল্লা ও মহম্মদ বাহারুল ইসলামের সমর্থনে সভা করেন অভিষেক। ভাঙড়ে দলীয় প্রার্থীকে জয়ী করার আহ্বান জানিয়ে উন্নয়নের গ্যারান্টি দেন তিনি। অভিষেক বলেন, "যে ভুল ভাঙড়ের মানুষ ২০২১ সালে করেছিল, তার পুনরাবৃত্তি যেন না হয়। উন্নয়ন থমকে যাবে। সওকত আমাকে বলছেন, দাদা অনেক লোকের বাড়ি পাওয়া বাকি আছে। আমি বললাম, কত ? বলছেন, ৫০ হাজার লোক বাড়ি পাবেন। আমি বললাম, গত ২ বছরে তৃণমূল কংগ্রেস জেতার পর ৩২ হাজার লোক বাড়ি পেয়েছেন। আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সওকত মোল্লাকে জেতান। তিন বছরের মধ্যে ৫০ হাজার বাড়ি তৃণমূল কংগ্রেস সরকার দেবে। আমার গ্যারান্টি। আমি কথা দিয়ে গেলাম। প্রতিজ্ঞা দিয়ে গেলাম। শপথ নিয়ে গেলাম। ৫০ হাজার বাড়ি। জয়নগরের যিনি বিধায়ক আছেন বিশ্বনাথ দাস, জিজ্ঞাসা করবেন...দুই বছরে ৭৩ হাজার বাড়ি দিয়েছি। ফলের নিরিখেও এবার ভাঙড়কে দক্ষিণ ২৪ পরগনায় প্রথম হতে হবে। উন্নয়নের নিরিখে প্রথম করার দায়িত্ব আমার।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget