এক্সপ্লোর

Abhishek Banerjee : 'নৌশাদ সিদ্দিকিকে পাহারা দেয় অমিত শাহর CRPF, কেন ? ডিলটা কী ?' : অভিষেক

TMC NEWS: এদিন ভাঙড় ও ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী প্রার্থী যথাক্রমে সওকত মোল্লা ও মহম্মদ বাহারুল ইসলামের সমর্থনে সভা করেন অভিষেক।

ভাঙড় : 'হুমায়ুন কবীর আর নৌশাদ সিদ্দিকিকে পাহারা দেয় অমিত শাহর CRPF। কেন ? ডিলটা কী ?' ভাঙড়ের ISF প্রার্থীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ের কাটাডাঙ্গা মাঠের (শানপুকুর) জনসভা থেকে নৌশাদের উদ্দেশে একাধিক প্রশ্ন তুললেন তিনি। অভিষেক বলেন, "যারা নিজেদের সংখ্যালঘুদের ধারক আর বাহক বলে দাবি করেন, আমি জিজ্ঞাসা করতে চাই, SIR নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দৌড়েছিলেন, তখন নৌশাদ সিদ্দিকি কোথায় ছিলেন ? যখন মাঠে-ময়দানে তৃণমূল কংগ্রেস লড়াই করছিল, নৌশাদ সিদ্দিকি কোথায় ছিলেন ? অমিত শাহকে যে-ই CRPF পাহারা দেয়, কোন ডিলের কারণে সেই CRPF নৌশাদ সিদ্দিকিকে পাহারা দেয় ? জবাব আছে ?"

তাঁর বক্তব্য, "মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের মুখ্যমন্ত্রী। সাতবারের সাংসদ। চারবারের কেন্দ্রীয়মন্ত্রী। তাঁকে পাহারা দিচ্ছে রাজ্যের পুলিশ। আমাদের সুরক্ষা দেয় রাজ্যের পুলিশ। আর হুমায়ুন কবীর আর নৌশাদ সিদ্দিকিকে পাহারা দেয় অমিত শাহর CRPF। কেন ? ডিলটা কী ? সংখ্যালঘু ভাইদের ওপর যা অত্যাচার বিজেপি করেছে, যদি এতটুক মনুষ্যত্ব আর বিবেকবোধ থাকে, ওই CRPF-এর নিরাপত্তারক্ষীগুলোকে ছেড়ে ভাঙড়ে ঢুকুন, আগামীদিনে দরকার হলে রাজ্য সরকার আপনাকে সুরক্ষা দেবে। দায়িত্ব আমি নিচ্ছি। চ্যালেঞ্জ আমার। ডিলটা কী ? সাধারণ মানুষ লাইনে, আর অমিত শাহর পুলিশ নৌশাদ সিদ্দিকিকে পাহারা দিচ্ছে ?"

এদিন ভাঙড় ও ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী প্রার্থী যথাক্রমে সওকত মোল্লা ও মহম্মদ বাহারুল ইসলামের সমর্থনে সভা করেন অভিষেক। প্রসঙ্গত, রাজনীতির ডেবিউ ম‍্যাচে তাক লাগিয়েছিলেন নৌশাদ সিদ্দিকি। ২০২১-এ প্রথমবার ভোটে দাঁড়িয়ে, তৃণমূলের গড় দক্ষিণ ২৪ পরগনাতেই, তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছিলেন ভাঙড়ের মতো বিধানসভা আসন। এবারও সেই কেন্দ্রে ISF এর প্রার্থী তিনি। তবে এবার লড়াই বেশ কঠিন। উল্টোদিকে রয়েছেন তৃণমূলের সওকত মোল্লার মতো হেভিওয়েট প্রার্থী। আর ভাঙড়ে এবার বিজেপির প্রার্থী জয়ন্ত গায়েন। এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টিও। সেখানে তারা প্রার্থী করেছে সীমা ভট্টাচার্যকে। তবে নৌশাদ অবশ‍্য কনফিডেন্ট। প্রতিদিন নিজের কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্রেও আইএসএফ প্রার্থীদের হয়ে প্রচার সারছেন নৌশাদ। সেই সঙ্গে চলছে ভাঙড় নিয়ে অঙ্ক।

এই পরিস্থিতিতে নৌশাদ আগেই বলেছেন, "যারা গতবার আইএসএফকে ভোট দেয়নি তারাও এবার ভোট দেবে। আমার কেন্দ্র বলে নয়। আমি কীভাবে রাস্তায় আছি লোক দেখেছে। ভাঙড়ের মানুষ জানে কী করেছি। জয় নিয়ে ২০০ শতাংশ আশাবাদী।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget