Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
ABP Ananda LIVE: ভবানী ভবনে দ্বিতীয়বার হাজিরা দিতে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায়। গতকাল অর্থাৎ শনিবার ৮ অগস্টের পর আজ ৯ অগস্ট রবিবার ফের ভবানী ভবনে পৌঁছেছেন সুমিত রায়। রবিবার সকাল ৯টা ৪৯ মিনিট নাগাদ ভবানী ভবনে ঢুকেছেন ভিষেকের আপ্তসহায়ক। গতকালের জেরার পরেই জানা গিয়েছিল যে আজ অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ফের ভবানীভবনে তলব করা হয়েছে। সেই তলবেই দ্বিতীয় হাজিরা দিতে ভবানী ভবনে পৌঁছে গিয়েছেন সুমিত রায়।
শালবনির জমি দুর্নীতি মামলায় গতকাল ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন সুমিত রায়। অভিষেকের PA-কে গতকাল ভবানী ভবনে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন সিআইডি- র তদন্তকারী আধিকারিকরা। CID-র তলবে হাজিরা দেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়। তদন্তে সহযোগিতার শর্তে সুপ্রিম কোর্টের রক্ষাকবচের পর CID-র কাছে যান সুমিত। গতকাল অর্থাৎ শনিবার সকাল ৯টা ৫৪ মিনিট নাগাদ ভবানী ভবনে ঢোকেন সুমিত রায়। আর বেরোন প্রায় সাড়ে ১০ ঘণ্টা পর। শুক্রবার সুমিতের নিউ আলিপুরের বাড়িতে গিয়ে নোটিস CID-র।






















