এক্সপ্লোর

West Bengal Election 2026 : বুথে অস্বাভাবিক কিছু হলেই খবর পৌঁছবে AI, সেন্ট্রাল কন্ট্রোল রুমে ৭২ টি স্ক্রিন চালু, ভোটের আগে বড় সিদ্ধান্ত কমিশনের

West Bengal Election 2026 EC Control Room: ভোট শুরুর আগেই ৭২ টি স্ক্রিন চালু, কোন বুথে কোথায় কী ? সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকেই কড়া নজর কমিশনের

রুমা পাল, কলকাতা: দুই সপ্তাহ পরেই প্রথম দফার ভোট। কালকে বৈঠকে বসতে চলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, পর্যবেক্ষকদের নিয়ে। এদিকে, বুথে বুথে কীরকম নিরাপত্তা, সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকেই নজর রাখবে নির্বাচন কমিশন। 

আরও পড়ুন, তুমুল ঝড়-বৃষ্টিতে মহিলার মৃত্যু! আজ রাতেও দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা ?

মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে শুরু হয়ে গেল, সেন্ট্রাল কন্ট্রোল রুম

মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে শুরু হয়ে গেল, সেন্ট্রাল কন্ট্রোল রুম। এখানে রয়েছে ৭২ টা স্ক্রিন। এই স্ক্রিনে দেখা যাচ্ছে সমস্ত ফ্লাইং স্কোয়াড। কোথায় কী হচ্ছে, কীভাবে যাচ্ছে, তা দেখতে কড়া নজরদারি চালাচ্ছে টিম। কী করছে, সমস্তগুলি ওই স্ক্রিনের মাধ্যমে দেখা যাচ্ছে। এগুলি খেয়ালে রাখছেন মাইক্রো অবজারভাররা। প্রায় ২০০ জন মাইক্রো অবজারভার কাজ শুরু করে দিয়েছেন। জানা গিয়েছে, এই মুহূর্তে ৭২ টি স্ক্রিন থাকলেও, পরবর্তীতে আরও ১৮টি স্ক্রিন আসবে। কারণ ভোট যখন শুরু হবে, বুথের ভিতরে এবং বুথের বাইরে কী হবে, তা দেখানো হবে এই স্ক্রিনগুলিতেই। 

বুথে অস্বাভাবিক কিছু হলেই খবর পৌঁছবে AI

এইবারে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, প্রতিটা বুথে দুটো করে ক্যামেরা বসানো হবে। একটা ভিতরে এবং একটা বুথের বাইরে। বুথের বাইরে যে ক্যামেরা থাকবে, সেটা যে লাইন আছে, সেই লাইনটা দেখবে , কোনও অসুবিধা হচ্ছে কিনা, তার উপর নজর দেওয়া হবে। বুথের ভিতরে থাকবে, সেটা বুথের ভিতরে পোলিং এজেন্ট, পোলিং স্টাফ, এবং ভোটিং কম্পার্টমেন্টের বাইরে থেকে ছবিটা তুলবেন। আর এই কন্ট্রোল রুমের ৭২ টি স্ক্রিনে ছবি ধারাবাহিকভাবে দেখতে পাবেন মাইক্রো অবজারভাররা। এখানে এআই সিস্টেম থাকবে। কোনও রকম কোনও জিনিস যদি স্বাভাবিক না হয়, বুথের মধ্যে, তাহলে এআই এর মাধ্যমে সঙ্গে সঙ্গে, জানাবে এই বুথটায় সমস্যা হচ্ছে। অবজারভার, পুলিশ অবজারভার এবং কুইক রেসপন্স টিমের কাছে খবর চলে যাবে। এটা তো ইলেকশন প্রক্রিয়ার উপর নজরদারির জন্য করা হচ্ছে।  

কড়া নজরদারি কেন্দ্রীয় বাহিনীর

মূলত বছর বছরই ভোটে একাধিক অভিযোগ উঠে আসে। কখনও ভোট চুরি, হামলা, খুন, কিছুই যায় না বাদ। তবে এবার ছাব্বিশের ভোটের আগে কড়া কমিশন। একদিকে এসআইআর করে ভোটার তালিকা ঝাড়াই বাছাই, অন্যদিকে হামলা আক্রমণ রুখতে, নিরাপত্তা অটুট রাখতে কেন্দ্রীয় বাহিনী।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget