এক্সপ্লোর

West Bengal Election 2026: CEO অফিসের সামনে লাগাতার বিক্ষোভের জের, ২ তৃণমূল কাউন্সিলর সহ ছয় জনের নামে FIR দায়ের

FIR On TMC Councillor: CEO অফিসের সামনে লাগাতার বিক্ষোভের জেরে ২ তৃণমূল কাউন্সিলর সহ ৬ জনের নামে দায়ের হল FIR

রুমা পাল, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষ,কলকাতা: CEO অফিসের সামনে লাগাতার বিক্ষোভের জেরে ২ তৃণমূল কাউন্সিলর সহ ৬ জনের নামে দায়ের হল FIR. পুলিশ সূত্রে খবর, BNS-এর ১৩২ নম্বর ধারা সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। যার মধ্যে BNS-এর ১৩২ নম্বর ধারা জামিন অযোগ্য। 

 আরও পড়ুন, "এটা কোনও স্থানীয় মানুষের জনরোষ নয় ..", মোথাবাড়ি কাণ্ডে কেন "চিকেন নেক" এর কথা তুললেন শমীক ?

মঙ্গলবার, বুধবারের পর বৃহস্পতিবার। ফের উত্তেজনা ছড়াল CEO দফতরের বাইরে। ফের চেষ্টা হল ব্যারিকেড ভাঙার।পুলিশের সঙ্গে চলল ধাক্কাধাক্কি। হাজার হাজার Form-6 একসঙ্গে জমা দেওয়ার অভিযোগ ঘিরে মঙ্গলবার থেকে দফায় দফায় বিক্ষোভ আর অশান্তির ঘটনা ঘটেই চলেছে CEO দফতরের বাইরে। মঙ্গলবার CEO দফতরে বাইরে তৃণমূলপন্থী সংগঠন অবস্থান করছিল। তাঁদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বেধে যায়। তৃণমূল কাউন্সিলর বলেন, আমরা তো হাঙ্গামা করছি না স্যর। কারণটা কী স্যর বলুন। কারণটা কী আছে? আমরা তো হাঙ্গামা করতে আসিনি। গতকাল থেকে আপনারা নিজেরাই জানেন যে অবৈধভাবে ৬ নম্বর ফর্ম জমা পড়েছে।পুলিশ আধিকারিক বলেন, ১৬৩ আছে। এখানে রাতে জমায়েত করা যাবে না। 

 CEO দফতর সূত্রের খবর, বিক্ষোভের ঘটনায় ৬ জনের নামে FIR করা হয়েছে। FIR করেছেন সৌমেন দত্ত নামে এক ব্যক্তি। FIR-নাম রয়েছে, কলকাতা পুরসভার ৩৬ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিং, ৩২ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু ও ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মইদুল ইসলামের। এর আগে মঙ্গলবার রাতে নজিরবিহীনভাবে CEO দফতরের তরফে এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, বেলেঘাটার কাউন্সিলর কিছু দুষ্কৃতীকে নিয়ে মধ্যরাতে CEO অফিস ঘেরাও করে এবং স্লোগান দেয়। এরকম সমাজবিরোধী কাজ বরদাস্ত করা হবে না এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব রকম ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। পাল্টা হুমকির সুর শোনা যায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সচিন সিং-এর গলায়।

তৃণমূল কাউন্সিলর সচিন সিং বলেন, আমরা ওখানে পাহারাদারি করছিলাম যাতে অন্যায় ভাবে ভোটারদের নাম না অ্যাড করা হোক। না কাটা হোক।  তার জন্য ইলেকশন কমিশন কী টুইট করছে, কী বলছে তাতে আমার কিচ্ছু আসে যায় না।মানুষের স্বার্থের জন্য আমরা সবসময় দাঁড়িয়েছিলাম। সবসময় দাঁড়িয়ে থাকব। এই আবহেই হল FIR.বৃহস্পতিবার দুপুরেও তৃণমূলকর্মী-সমর্থকরা দলের পতাকা নিয়ে হাজির হন CEO দফতরের সামনে।ব্যারিকেজ ভাঙার চেষ্টা করেন। তৃণমূলকর্মী বলেন, বেলেঘাটা থেকে এসেছি, জীবন সাহার লোক। ফর্ম সিক্স ঢোকানো হচ্ছে। বুধবার রাতে CEO দফতরের কাছে ধর্না-বিক্ষোভ করে তৃণমূল কংগ্রেস। মেয়র পারিষদ ও তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দারের নেতৃত্বে ওই বিক্ষোভ হয়।হেয়ারস্ট্রিট থানার পুলিশ সূত্রে খবর, ২ তৃণমূল কাউন্সিলর সহ ৬ জনের নামে BNS-এর ১৩২ নম্বর ধারা সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। যার মধ্যে BNS-এর ১৩২ নম্বর ধারা জামিন অযোগ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget