এক্সপ্লোর

West Bengal Election 2026: এবার শহরের দুই TMC কাউন্সিলরকে নোটিস পাঠাল লালবাজার

Lal Bazar On TMC Councilor: রাতের অন্ধকারে জমায়েত, দুই তৃণমূল কাউন্সিলরকে নোটিস পাঠাল লালবাজার

কলকাতা: সিইও দফতরের অফিসের সামনে রাতের অন্ধকারে জমায়েত। কিন্তু যেখানে ১৬৩ ধারা জারি থাকে, সেখানে এমন জমায়েত কীভাবে সম্ভব? এবার সেই মর্মে দুই তৃণমূল কাউন্সিলরকে নোটিস পাঠাল লালবাজার।

আরও পড়ুন, "এটা কোনও স্থানীয় মানুষের জনরোষ নয় ..", মোথাবাড়ি কাণ্ডে কেন "চিকেন নেক" এর কথা তুললেন শমীক ?

CEO অফিসের কাছে লাগাতার বিক্ষোভের ঘটনায় FIR দায়েরের পর ২ তৃণমূল কাউন্সিলরকে এবার নোটিস পাঠাল লালবাজার। কলকাতা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু এবং ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিংকে নোটিস পাওয়ার ৩ দিনের মধ্যে হেয়ার স্ট্রিট থানায় হাজিরা হতে বলা হয়েছে।

SIR-র ঘিরে অশান্তির আবহে ধারাবাহিকভাবে বিক্ষোভ চলতে থাকে CEO দফতরের বাইরে। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার তা নিয়ে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। চেষ্টা হয় ব্যারিকেড ভাঙার। পুলিশের সঙ্গে চলে ধাক্কাধাক্কি। মঙ্গলবার CEO দফতরে বাইরে তৃণমূলপন্থী সংগঠন অবস্থান করছিল। তাঁদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বেধে যায়। এমন একাধিক ঘটনায় ২ তৃণমূল কাউন্সিলর সহ ৬ জনের নামে FIR করা হয়। কর্তব্যরত পুলিশকর্মীর কাজে বাধা দেওয়ার অভিযোগে, BNS-এর ১৩২ নম্বর জামিন অযোগ্য ধারাও রয়েছে তাঁদের বিরুদ্ধে। 

মূলত, মঙ্গলবার, বুধবারের পর বৃহস্পতিবার, ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছিল CEO দফতরের বাইরে। ফের চেষ্টা হয়েছিল ব্যারিকেড ভাঙার।পুলিশের সঙ্গে চলে ধাক্কাধাক্কি। হাজার হাজার Form-6 একসঙ্গে জমা দেওয়ার অভিযোগ ঘিরে মঙ্গলবার থেকে দফায় দফায় বিক্ষোভ আর অশান্তির ঘটনা ঘটেই চলে CEO দফতরের বাইরে। মঙ্গলবার CEO দফতরে বাইরে তৃণমূলপন্থী সংগঠন অবস্থান করছিল। তাঁদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বেধে যায়। তৃণমূল কাউন্সিলর বলেন, আমরা তো হাঙ্গামা করছি না স্যর। কারণটা কী স্যর বলুন। কারণটা কী আছে? আমরা তো হাঙ্গামা করতে আসিনি। গতকাল থেকে আপনারা নিজেরাই জানেন যে অবৈধভাবে ৬ নম্বর ফর্ম জমা পড়েছে।পুলিশ আধিকারিক বলেন, ১৬৩ আছে। এখানে রাতে জমায়েত করা যাবে না। 

 মঙ্গলবার রাতে নজিরবিহীনভাবে CEO দফতরের তরফে এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, বেলেঘাটার কাউন্সিলর কিছু দুষ্কৃতীকে নিয়ে মধ্যরাতে CEO অফিস ঘেরাও করে এবং স্লোগান দেয়। এরকম সমাজবিরোধী কাজ বরদাস্ত করা হবে না এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব রকম ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget