এক্সপ্লোর

EC On Central Force: তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ! ভিডিও ভাইরাল, ৩ জওয়ানকে সাসপেন্ড করল কমিশন

EC On Central Force: সিউড়িতে তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলার অভিযোগে সাসপেন্ড ৩ জওয়ান

রুমা পাল, ভাস্কর মুখোপাধ্য়ায় ও অনির্বাণ বিশ্বাস,বীরভূম: নিমন্ত্রণের পর এবার ক্যারাম বিতর্কে কেন্দ্রীয় বাহিনী। সিউড়িতে তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলার অভিযোগ। ক্যারাম খেলার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। ইউনিফর্ম পরেই তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলছেন জওয়ানরা, ভিডিও ভাইরাল। ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কের পরই কড়া সিদ্ধান্ত কমিশনের। সাসপেন্ড ৩ জওয়ান, বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ। কমিশনের কড়া বার্তার পরও ক্যারাম খেলার অভিযোগে সাসপেন্ড। কোনও আতিথেয়তা গ্রহণ করা যাবে না, আগেই নির্দেশ দেয় কমিশন। 

আরও পড়ুন, ভোটের মুখে DA নিয়ে বড় ঘোষণা রাজ্যের, দিলীপের মুখে এবার 'মুখ্যমন্ত্রী'-র নাম

সিউড়িতে তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলার অভিযোগে সাসপেন্ড ৩ জওয়ান

ভোটের কাজে এসে ক্য়ারম খেলছেন CRPF জওয়ানরা! তাও আবার তৃণমূলের পার্টি অফিসে বীরভূমের সিউড়ির এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে জোর বিতর্ক। আর এই অভিযোগ পেতেই কঠোর পদক্ষেপ করল নির্বাচন কমিশন। অভিযুক্ত ৩ জওয়ানকে সাসপেন্ড করার পাশাপাশি, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হল। এর আগে সামশেরগঞ্জে ইফতারে অংশ নেওয়ায় ভাইরাল ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে, সিউড়ির জেলা তৃণমূলের কার্যালয়ে গেটের বাইরে বসে আছেন কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। এদিকে ভিতরে চলছে ক্য়ারম খেলা। সেখানেই দেখা যাচ্ছে তিনজন CRPF-কে। নন্দীগ্রাম বিজেপি প্রার্থী  শুভেন্দু অধিকারী বলেন, ঠিক করেছে। ম্য়ানেজ হবেন না, ম্য়ানেজ করতে দেবেন না। নির্বাচন কমিশন এবারে যা করছে, আরেকটু গতি বাড়ালে পশ্চিমবঙ্গে ভয়মুক্ত নিরপেক্ষ নির্বাচন হবে।'

নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন

 নির্বাচন ঘোষণার পর একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রদবদল করা হয়েছে পুলিশ প্রশাসনের বিভিন্ন পদে। কমিশনের তরফে কার্যত স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কর্তব্য়ে গাফিলতি হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আর তা থেকে যে কেন্দ্রীয় বাহিনীকেও রেয়াত করা হবে না, তা স্পষ্ট হয়ে গেছিল সম্প্রতি মুর্শিদাবাদের ঘটনায়।নির্বাচন কমিশন সূত্রে খবর, সামশেরগঞ্জে ৭ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে, ইফতারের খাওয়া দাওয়া করার অভিযোগ উঠেছিল। অভিযোগ পাওয়ার পরই ব্য়বস্থা নেয় নির্বাচন কমিশন। ৭ জনের মধ্য়ে, ৩ জওয়ানকে ৭ দিন প্যারা মিলিটারি কাস্টডিতে রাখা হয়। ২ জনকে সতর্ক করে কমিশন। বাকি ২ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশন তদন্ত শুরু করে। এরপর কেন্দ্রীয় বাহিনীর ৭ জওয়ানকেই অন্য রাজ্যে সরিয়ে দেয় নির্বাচন কমিশন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget