এক্সপ্লোর

West Bengal Election 2026: আজই মনোনয়ন জমা শুরু, সোমেই নন্দীগ্রাম কেন্দ্র থেকে জমা দেবেন শুভেন্দু

West Bengal Election 2026: আজ প্রকাশিত হতে চলেছে প্রথম দফা ভোটের বিজ্ঞপ্তি।

কলকাতা: আজ প্রকাশিত হতে চলেছে প্রথম দফা ভোটের বিজ্ঞপ্তি। প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল। প্রথম দফায় ১৫২ আসনের মনোনয়ন জমার কাজ শুরু। ১৫২ আসনের মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রাম।

আরও পড়ুন, পানিহাটিতে প্রচারে নেমে পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন BJP প্রার্থী অভয়ার মা, কেঁদে ফেললেন ভোটাররাই

সূত্রের খবর, আজ নন্দীগ্রাম কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। হলদিয়া মহকুমা শাসকের দফতরে গিয়ে আজ মনোনয়ন জমা দেওয়ার কথা বিরোধী দলনেতার। মনোনয়নের জন্য গতকাল শুভেন্দু অধিকারীর হাতে দলীয় প্রতীক তুলে দেওয়া হয়েছে। নন্দীগ্রামের প্রার্থীর হাতে দলীয় প্রতীক তুলে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। 

এবারের বিধানসভা ভোটে 'ব্য়াটলগ্রাউন্ড' নন্দীগ্রাম মেগা দ্বৈরথ, মহাকাব্য়িক লড়াই, আর বুধবার সেই নন্দীগ্রামই সাক্ষী থাকল মেগা ডুয়েলের! একই দিনে মাত্র ৭ কিলোমিটার দূরত্বে কর্মসূচি করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং শুভেন্দু অধিকারী! দু'জনই প্রতিপক্ষের উদ্দেশে ছুড়লেন চ্য়ালেঞ্জ। বুধবার হেলিকপ্টারে করে নন্দীগ্রামে পৌঁছোন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তারপর বিরুলিয়ার কর্মিসভা থেকে তিনি বলেন, স্বাধীনতার লড়াই আর এই লড়াই আমাদের এক। এবারের লড়াই নন্দীগ্রামে জিতবে তৃণমূল কংগ্রেস। আমি নন্দীগ্রামে বিশেষ খেয়াল রাখছি। কাউকে ভয় পেতে হবে না। যদি CBI নোটিস পাঠায়, লড়াই আমি করব। যিনি এখন এখানে আছেন তাকে ব্যক্তিগত আক্রমণ করতে আসিনি। আমরা এখানে পবিত্র করকে জেতাতে এসেছি। 

অন্য়দিকে, রেয়াপাড়ার কাছে সভা থেকে পাল্টা সুর চড়ান শুভেন্দু অধিকারী।  নন্দীগ্রামের  বিরোধী দলনেতা ও বিজেপি প্রার্থী  শুভেন্দু অধিকারী বলেন, মা মাটি মানুষ যারা বলতেন, তারা ফাইভ স্টার হোটেল বানান আর আকাশে ঘোরেন। মাটিতে পা পড়ে না। গতবার নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জিততে পারেননি মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

সূত্রের খবর, কর্মিসভা থেকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আমাকে অনেক লোক বলেছেন দাদা আমাদের লোক হারিয়ে দিয়েছে। আমি একটা কথা বলতে চাই। কালকে আপনার ছেলে মেয়ে যদি রাজনীতি করেন। ভাবুন তো কেমন লাগবে, সেই সময় আপনার নাম কেউ যদি গদ্দারের সাথে যুক্ত করে? সূত্রের খবর, কর্মিসভায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় আরও বলেন, আগামী ২৫ দিনের দায়িত্ব আপনারা নিন। আগামী ৫ বছর নন্দীগ্রামের দায়িত্ব আমার। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সিঙ্গল ইঞ্জিনকে নিয়ে আসুন। বিজেপির ডবল ইঞ্জিন দেখেছেন তো! কিছু করেনি। পরিষেবা পেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গল ইঞ্জিন নিয়ে আসুন। আমার মা-বোনেদের বলছি যদি চোখ দেখায় আর ভয় দেখায় তাহলে হাতা খুন্তি নিয়ে বেরিয়ে আসবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar
Deganga News: সরকারি কলেজের অধ্যাপিকার জমি দখল করে বিজেপির পার্টি অফিস! | ABP Ananda
Suvendu Adhikari: অভয়ার স্মরণসভায় Ratna Debnath এর কথায় চোখে জল মুখ্যমন্ত্রীর | RG Kar Case | ABP
Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget