এক্সপ্লোর

Mamata Banerjee : "যে টুকু আছে লক্ষ্মীর ভাণ্ডারে, নিয়ে নেবে ..." কাদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

WB Election: লোডশেডিং, EVM মেশিন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কেড়ে নেওয়া, এই সব অভিযোগ এনে ফের বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো।

মানিকচক: শনিবার মানিকচকে নির্বাচনী জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সভা থেকেই ফের আক্রমণ শানালেন বিজেপিকে। লোডশেডিং, EVM মেশিন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কেড়ে নেওয়া, এই সব অভিযোগ এনে বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। এর পাশাপাশি রাজ্যের মানুষদের কিছু বিষয় নিয়ে সাবধানও করেন তিনি। 

মানিকচকের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, '' আমি জানি নির্বাচনের সময় অনেক টাকা আসে। মা-বোনেরা সাবধান, ভাই-বোনেরা সাবধান। বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের নাম করে মিথ্যে কথা বলে, তৃণমূলের নাম করে, আপনার বাড়ি গিয়ে বলতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা দিন আমরা টাকা ঢোকাবো। ভুলেও দেবেন না। যেটুকু আছে লক্ষ্মীর ভাণ্ডারে সেটাও নিয়ে নেবে। এটা হচ্ছে এদের পরিকল্পনা। এটা হচ্ছে ওদের চক্রান্ত। প্রথম ভোট কাটবে, দ্বিতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করবে, তৃতীয় ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী দিয়ে গ্রামে গ্রামে মানুষ আটকানোর চেষ্টা করবে। যাতে মানুষ ভোট বাক্সে পৌঁছতে না পারে। ভাল করে লক্ষ রাখবেন।''

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কেড়ে নেওয়ার বার্তা দেওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের গণনার দিন কি হতে পারে, সেই বার্তাও দিয়েছেন। তিনি বলেন, '' গণনার চার দিন যদি লোডশেডিং করে দেয়, কেন্দ্রীয় বাহিনী যদি ঢুকতেও না দেয়, মা-বোনেরা এই চারদিন রাত জেগে পাহারা দেবেন।''

উল্লেখ্য, মানিচকের পাশাপাশি শনিবার মালতীপুরেরও জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকেও লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথী প্রকল্প নিয়ে বার্তা দেন তিনি। বলেন, '' তৃণমূলকে, জোড়াফুলকে ভোট দিলে সারাজীবন আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। কারও কাছে হাত পাততে হবে না আপনাকে। যুবসাথী অনেকেই টাকা পেয়ে গিয়েছেন। বাকি যাঁরা আছেন, দরখাস্ত করেছেন, তাঁরাও পেয়ে যাবেন। প্রক্রিয়া চলছে। তাঁদের জীবিকার সন্ধান আমরাই করে দেব।"

জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে তৃণমূল সুপ্রিমো আরও জানান, "আমরা বলেছিলাম, বিনাপয়সায় খাদ্য দেওয়া হবে, আপনারা রেশন পান কি পান না? বলেছিলাম, মহিলা অভিভাবককে দায়িত্বে রেখে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে। পেয়েছেন কি না? ছেলেমেয়েরা সাইকেল, মিড ডে মিল, স্মার্ট ফোন, স্কুল ড্রেস পায় কি পায় না?'' 

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মমতা বলেন, "১ কোটি ২০ লক্ষ কাঁচা বাড়ি আমরা পাকা করেছি। কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। পাঁচ বছর ধরে টাকা দেয় না বাংলাকে। কাঁচা বাড়ি, রাস্তা তৈরি, জল স্বপ্ন, সর্বশিক্ষা মিশন, ১০০ দিনের কাজের টাকা দেয় না। ২ লক্ষ কোটি টাকার বেশি পাই আমরা কেন্দ্রের কাছে। তাও আমরা কোনও প্রকল্প বন্ধ করিনি।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget