এক্সপ্লোর

Bengal Election 2026 Results: গেরুয়া ঝড়ে জয়ী পিতা-পুত্র, নোয়াপাড়ায় জিতলেন অর্জুন, ভাটপাড়ায় পবন সিং

West Bengal Assembly Election: বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা তো বটেই, ২০০-র অধিক আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসতে চলেছে বিজেপি সরকার।

ব্যারাকপুর: বাংলায় প্রকৃত অর্থে ২০২৬ সালের ভোটে গেরুয়া ঝড় উঠল। আর সেই ঝড়ে উড়ে গেল ঘাসফুল, ফুটল পদ্ম। প্রত্যাবর্তন নয়, পরিবর্তনের পক্ষেই রায়দান (WB Election Results) করলেন বাংলার মানুষ। বিধানসভা নির্বাচনে যেখানে সংখ্যাগরিষ্ঠতা তো বটেই, ২০০-র অধিক আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। এই বিপুল জয়ে অবদান রয়েছে এক পিতা-পুত্র জুটিরও। কথা হচ্ছে অর্জুন সিং (Arjun Singh)  ও পবন সিংয়ের (Pawan Singh)।

এবারের বিধানসভা নির্বাচনে নোয়াপাড়া থেকে দাঁড়িয়েছিলেন অর্জুন, আর ভাটপাড়া থেকে প্রার্থী হন তাঁর ছেলে পবন সিং। গণনা শেষে দুইজনেই জয়ের স্বাদ পেলেন। নোয়াপাড়ায় তৃণমূলের তৃণাঙ্কুর ভট্টাচার্য্যকে ১৭৬৫৬ ভোটে হারালেন অর্জুন সিং। ভাটপাড়ায় অর্জুন-পুত্র পিতার থেকেও অধিক ব্যবধানে জয়ী হলেন। তিনি ২২৮০৭ ভোটে পরাজিত করলেন তৃণমূলের অমিত গুপ্তকে। অপরদিকে, ব্যারাকপুর বিধানসভা থেকে জিতেছেন বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী, জগদ্দল থেকে জয়ী হয়েছেন রাজেশ কুমার। খড়দা, বিজপুর, নৈহাটিতেও জয়ী হয়েছে বিজেপি। অর্থাৎ ব্যারাকপুর শিল্পাঞ্চলে সর্বত্রই এবার পদ্ম ফুটেছে। 

আরও পড়ুন:- রাসবিহারীতে ধরাশায়ী দেবাশীষ কুমার, জিতলেন বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত 

শুধু ব্যারাকপুর নয়, গোটা বাংলাতেই ছবিটা কিন্তু একই। চারিদিকে বিজেপির জয়জয়কার। এই প্রথমবার বাংলায় বিজেপি সরকার গঠন করতে চলেছে। দলের এই বিরাট জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত শুভেন্দু অধিকারী। এতদিনের বিরোধী দলনেতা নিজেও এবার ভবানীপুর ও নন্দীগ্রাম, দুই কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে জিতেছেন। ভবানীপুরে হারিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে। এই বিরাট জয়ের পর শুভেচ্ছা জানিয়ে শুভেন্দু সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন এই ফলাফল  'সোনার বাংলার জন্য নতুন ভোর'।

তিনি লেখেন, 'এই ঐতিহাসিক রায় মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের রাখা অটল আস্থারই প্রমাণ। অঙ্গ-কলিঙ্গ-বঙ্গ অঞ্চল জুড়ে জাতীয়তাবাদী বিজেপি সরকারের পক্ষে নির্ণায়ক জনরায়ের মাধ্যমেই এখন বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়িত হবে। আমাদের কর্মীরা তাঁদের রক্ত ​​ও ঘাম দিয়ে এই বিজয়কে সিক্ত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের প্রতি অবিচল অঙ্গীকার এবং জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাই এটিকে সম্ভব করেছে। ভয়ের পরিবর্তে অগ্রগতিকে বেছে নেওয়ায় আমি পশ্চিমবঙ্গের জনগণকে প্রণাম জানাই। আমরা একসঙ্গে পশ্চিমবঙ্গকে পুনর্গঠন করব।'    

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget