এক্সপ্লোর

Suvendu Adhikari : 'ওঁর এত চিন্তা কেন, আমার সঙ্গে তো মাত্র ১৬ জন লোক...', মমতাকে খোঁচা শুভেন্দুর

Mamata Banerjee : ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসাবে এদিন মনোনয়নপত্র জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : 'ব্যাটেল-গ্রাউন্ড' ভবানীপুর। এই কেন্দ্রেই আরও একবার মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী হিসাবে আগেই মনোনয়ন জমা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এদিন তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও। কে হাসবেন শেষ হাসি, তা স্পষ্ট হবে আগামী ৪ মে। কিন্তু, তার আগে একে অপরের উদ্দেশে হুঙ্কার-পাল্টা হুঙ্কার অব্যাহত রয়েছে। এদিন  বেহালায় বিজেপি প্রার্থীর মনোনয়নে এসে তৃণমূলনেত্রীর নাম না করে হুঙ্কার ছাড়লেন শুভেন্দু অধিকারী

শুভেন্দু বলেন, "ওঁর এত চিন্তা কেন ! আমার সঙ্গে তো মাত্র ১৬ জন লোক আছে। ওঁর কথা অনুযায়ী। ১৬ জন লোককে কেন গুরুত্ব দিচ্ছেন ? আড়াইশোর বেশি বুথ। আমি তো এজেন্টই দিতে পারব না। ওঁর অত চিন্তার কী আছে ! ওঁর পার্টিও হারবে, উনিও আবার হারবেন। সেকেন্ড টাইম হারবেন। তারপরে...নরেন্দ্র মোদিজি বলে গেছেন ব্রিগেডে ১০ লক্ষ লোকের সামনে, সবকা সাথ সবকা বিকাশ ভি হোগা, সবকা হিসাব ভি হোগা। ওঁর চুরি, দুর্নীতি, অভয়া, অত্যাচার, বিজেপি কর্মীদের নামে মিথ্যা মামলা, জেল খাটানো ...যা যা করেছেন সবকিছুর বিচার আর হিসাব ৪ তারিখের পরে হবে।" 

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসাবে এদিন মনোনয়নপত্র জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাদা শাড়ি, সবুজ পাড়.. গলায় উত্তরীয়...মনোনয়ন পেশের দিন, বুধবার এই বেশেই কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে আসেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এরপর হেঁটে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে পৌঁছোন তৃণমূলনেত্রী। রাস্তার দু'ধারে তখন বহু মানুষের ভিড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তৃণমূলের প্রথম সারির নেতারা। 

নীল সাদা বেলুন, তৃণমূলের পতাকা। সঙ্গে, জয় বাংলা স্লোগান। এভাবেই সার্ভে পার্ক অবধি মিছিল এগোয়। এরপর, সেখানে মনোনয়ন জমা দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বেরিয়ে এসে তিনি বলেন, "আমি আমার নমিনেশন যেমন ফাইল করলাম। আমি চাই, আমার ভবানীপুর কেন্দ্রের সঙ্গে সঙ্গে ২৯৪টি কেন্দ্রে আমাদের তৃণমূল কংগ্রেস এবং জোড়াফুল, তাদের প্রত্য়েকটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য়। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি এখান থেকেই আমার সব কিছু। তাই ভবানীপুরের মানুষদের আমার ধন্য়বাদ, আমার নমস্কার, আমার সালাম। আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাব, কারণ সরকার আমরাই গড়ব।"

দ্বিতীয় দফায়, ২৯ এপ্রিল ভবানীপুর বিধানসভায় ভোট। তবে শেষ হাসি হাসবে কি, জানা যাবে চৌঠা মে, বিধানসভার ফলপ্রকাশের দিন।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget