এক্সপ্লোর

Somenath Shyam: দিনরাত হাইভোল্টেজ প্রচার, সকালে ভরসা ফলে, সোমনাথ শ্যামের ডায়েট সিক্রেট কী ?

TMC Candidate Somenath Shyam Power Meal : জোর কদমে চলছে প্রচার, কী খেয়ে সুস্থ থাকছেন জগদ্দলের তৃণমূল প্রার্থী? দেখুন একনজরে

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: কদিন বাদেই বিধানসভা ভোট। জোর কদমে চলছে প্রচার। এই সময়ে কী খেয়ে সুস্থ থাকছেন জগদ্দলের তৃণমূল প্রার্থী? জনালেন এবিপি আনন্দকে।

আরও পড়ুন, "আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে, খবর পেয়েছি.." ! প্রচার সভায় কী নিয়ে এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ?

জগদ্দলের বিদায়ী তৃণমূল বিধায়ক। হেভিওয়েট তৃণমূল নেতা। ছাব্বিশের ভোটে ফের তাঁকেই প্রার্থী করেছে শাসক শিবির।ফের একবার ভোটের ময়দানে ভাগ্য় পরীক্ষা হবে সোমনাথ শ্য়ামের। প্রচার যখন তুঙ্গে, তখন কী খেয়ে সুস্থ থাকছেন তৃণমূল প্রার্থী? এদিন তৃণমূল প্রার্থীর দুপুরের মেনুতে ছিল, ২টি রুটি, সবজি,  টক দই। 
 
জগদ্দল তৃণমূল প্রার্থী সোমনাথ শ্য়াম বলেন, আমি হালকা খাই। প্রচারের মাঝে খাচ্ছি। জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্য়ামের সকাল শুরু হয় ছাতুর ঘোল বা ইডলি দিয়ে। এরপর প্রচারের ফাঁকে যত সম্ভব হালকা খান। দুপুরে ২টি রুটি, সবজি। কিম্বা ফল খেয়েই প্রচার সারেন। কিন্তু সারা দিন প্রচার সেরে রাতের বেলা কী খান তিনি? জগদ্দলের  তৃণমূল প্রার্থী  সোমনাথ শ্য়াম বলেন, রাতের বেলা মাছ খাই, ভাত আর ডিম। ডাল। সবজি ভাতও খেতে পারি। সবাই খেতে গেলেও খাই। সন্ধেবেলা নিমন্ত্রণ থাকেই। সেটাই রাতের খাবার। রুটিতে থাকে ফাইবার, প্রোটিন।

সবুজ শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন A, C এবং ফাইবার। অন্য়দিকে টক দইতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ল্যাকটিক অ্যাসিড। ফলে রয়েছে ভিটামিন-সি, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট। তার ফলেই শক্তি পান, দিনভর দৌড়ে বেড়ান। জগদ্দলের মাটিতে, এবারের বিধানসভা ভোটে তৃণমূলের সোমনাথ শ্য়ামের বিরুদ্ধে, বিজেপির প্রার্থী প্রাক্তন IPS রাজেশ কুমার। ফরওয়ার্ড ব্লকের পারভেজ আহমেদ খান। অন্য়দিকে কংগ্রেসের হয়ে লড়বেন মন্দিরা চক্রবর্তী। 

 এবারের বিধানসভা নির্বাচনে জগদ্দল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পদে লড়ছেন সোমনাথ শ্য়াম। অপরদিকে তাঁকে আবার অন্য এক ভূমিকাতেও দেখা গিয়েছে। শ্যামনগর রবীন্দ্র ভবনে জগদ্দল নাট্য মঞ্চ আয়োজিত 'আজও জাগে নেতাজি' নামের একটি নাটকে অভিনয় করছেন  সোমনাথ শ্যাম।  তৃণমূল কংগ্রেস প্রার্থী সোমনাথ শ্যাম জানিয়েছেন,  আগেও একাধিক ছোট ছোট অভিনয় করেছেন তিনি। সোমনাথ শ্যামের নাটকে অভিনয় করা নিয়ে কটাক্ষা করেছেন বিজেপি প্রার্থী। তিনি বলেছেন, 'জগদ্দলের তৃণমূল প্রার্থী যেন মানুষের সঙ্গে অভিনয় না করেন।' যদিও  সোমনাথ শ্যামের পাল্টা জবাব, 'বাংলার সংস্কৃতিই বোঝে না বিজেপি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget