এক্সপ্লোর

Bengal Election 2026 : 'BJP প্রার্থীর সঙ্গে প্রাইভেট হোটেলে দাঁড়িয়ে মিটিং পুলিশ অবজার্ভারের', চাঞ্চল্যকর অভিযোগ TMC নেতার

TMC Leader : এবিপি আনন্দর স্টুডিও আলোচনাপর্বে যোগ দিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস প্রতিনিধি অরূপ চক্রবর্তী।

কলকাতা : এবার ভোট কেমন হবে ? তা নিয়ে প্রথম থেকেই রাজ্যবাসীর কৌতূহল তুঙ্গে। তার কারণ প্রথমত, SIR-কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপ। যদিও এই প্রক্রিয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকমের প্রতিক্রিয়া রয়েছে। এর পাশাপাশি, এবার ভোটকে কেন্দ্র করে একাধিক পদক্ষেপও নিয়েছে কমিশন। যার জেরে এবার রাজ্যে 'অন্যরকম ভোট' দেখা যাবে বলে অনেকে মনে করছেন। কেউ কেউ আবার মনে করছেন, রাজ্যে একদম হিংসামুক্ত ভোট দেখতে পাওয়ার সম্ভাবনা খুব কম। এরই মধ্যে জোরকদমে চলছে প্রথম দফার ভোটগ্রহণ। তীব্র গরমকে উপেক্ষা করেই ভোটের লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। এখনও পর্যন্ত বড়সড় হিংসার কোনও ঘটনা না ঘটলেও, বিক্ষিপ্ত কয়েক জায়গায় গণ্ডগোলের খবর সামনে এসেছে। এই আবহে এবিপি আনন্দর স্টুডিও আলোচনাপর্বে যোগ দিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস প্রতিনিধি অরূপ চক্রবর্তী। কিন্তু, কী প্রসঙ্গে কী বললেন ?

এবিপি আনন্দর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুমন দে তাঁকে বলেন, অন্য ভোটের তুলনায় ঘটনার সংখ্যা এবার কম । এর উত্তরে অরূপ বলেন, "এবারে ভোটে ঘটনা ভোটের দিনের থেকে ভোটের আগে অনেক বেশি ঘটছে। ধরুন, ডায়মন্ডহারবারের পুলিশ অবজার্ভার বিজেপি প্রার্থীর সঙ্গে একটা প্রাইভেট হোটেলে দাঁড়িয়ে মিটিং করছেন, হোটেলে বসে মিটিং করছেন। সেই ভিডিও প্রকাশ্যে আসছে। পুলিশ অবজার্ভার কী করে একজন প্রার্থীর সঙ্গে মিটিং করেন আমরা জানি না।" যদিও তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুমন দে তাঁকে স্মরণ করিয়ে দেন, এক্ষেত্রে নির্বাচন কমিশনের বক্তব্য, ওখানে যদি তৃণমূল নেতাও যেতেন, তিনি দেখা করতে পারতেন এবং কথাও বলতে পারতেন। 

এরপরই শিলিগুড়ির ঘটনার প্রসঙ্গ তুলে অরূপ বলেন, "আজকের যে ঘটনা শিলিগুড়িতে দেখালেন, এটার দু'টো ইমপ্লিকেশন হতে পারে। হয়, কেউ ফলস ভোট দিয়েছেন। একটা বুথে ফলস ভোট। ফলস ভোটে হলে সাধারণত অনেকগুলোর অভিযোগ ওঠে। দুটো জিনিস, যদি কেউ ফলস ভোট দিয়ে থাকেন, তাহলে ওয়েবকাস্টিংয়ে দেখা যাবে। আর যদি না হয়ে থাকে, তাহলে প্রিসাইডিং অফিসার সিরিয়াল নম্বর মার্ক করতে ভুল করেছেন। টেকনিক্যাল এরর বা ক্ল্যারিকাল এরর। যেটাই হয়ে থাকুক না কেন নির্বাচন কমিশন কী ব্যবস্থা নিয়েছে এবং শিলিগুড়িতে যদি ফলস ভোট হয়ে থাকে, শিলিগুড়ির বর্তমান বিধায়ক বিজেপির। শিলিগুড়ির সুকনায় দুদিন আগে অমিত শাহ মিটিং করে এসেছেন। উত্তরবঙ্গে দাপট দেখাচ্ছে বিজেপি। তাহলে ফলস ভোট কারা দিয়েছে ?"

কী হয়েছে শিলিগুড়িতে ?

শিলিগুড়ি কেন্দ্রের ভারতনগরে ফলস ভোটের অভিযোগ উঠেছে। ঘটনাস্থল ভারতনগরের রামকৃষ্ণ পাঠশালা প্রাথমিক বিদ্যালয়। কাজল দাস নামে ওই মহিলা ভোটারের অভিযোগ, তিনি বুথে এসে প্রায় ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করার পর প্রিসাইডিং অফিসারের কাছে জানতে পারেন, তাঁর ভোট আগেই পড়ে গেছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও এই ঘটনা ঘটায় রীতিমতো হতাশ হয়ে পড়েন তিনি। এরপর তাঁকে স্লিপের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget