এক্সপ্লোর

Kolkata News: CEO দফতরের বাইরে তুলকালাম, এক্স হ্যান্ডলে গোলমালের ফুটেজ দেখিয়ে কড়া বার্তা কমিশনের

West Bengal SIR News: গতকাল দফায় দফায় সিইও দফতরের সামনে তুলকালাম, ধুন্ধুমার। আজ সকাল থেকে আঁটোসাঁটো নিরাপত্তা সেখানে। কড়া বার্তাও দিয়েছে কমিশন। কী জানিয়েছে তারা?

রুমা পাল, হিন্দোল দে, কলকাতা : CEO দফতরের বাইরে তুলকালাম, কড়া বার্তা কমিশনের। 'বেলেঘাটার কাউন্সিলর গুন্ডাদের সঙ্গে মিলে CEO দফতর ঘেরাও করেছেন। রাতে CEO দফতরের বাইরে স্লোগান দেওয়া হয়েছে। এ ধরনের সমাজবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না', গোলমালের ফুটেজ দেখিয়ে এক্স হ্যান্ডলে কড়া বার্তা CEO দফতরের। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি CEO দফতরের। স্বচ্ছ নির্বাচনের জন্য চেষ্টার কসুর করবে না নির্বাচন কমিশন, জানিয়েছে CEO দফতর। 

আজ সকাল থেকে সিইও দফতরের সামনে রয়েছে কড়া নিরাপত্তা। দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে গার্ডরেল। মোতায়েন রয়েছে প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সুষ্ঠু, নিরাপদ ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন। সিইও দফতরের সামনে জারি রয়েছে ১৬৩ ধারা। গতকালও মাইকিং করা হচ্ছিল পুলিশের তরফে। জানানো হচ্ছিল যে ১৬৩ ধারা রয়েছে। কেউ যেন জমায়েত না করেন। কিন্তু চোখের নিমেষে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বাঁশ, লাঠি সব নিয়ে চলে হামলা। স্লোগান-পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আর যেন কেউ সিইও দফতরের সামনে কেউ কোনও গন্ডগোল করতে না পারে সেই জন্য বিস্তীর্ণ এলাকায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে। 

গতকাল রাতে 'ফর্ম 6' জমা দেওয়ার অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত হয়ে হঠে CEO দফতরের বাইরের এলাকা। ঘটনাস্থলে থাকা বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে বচসায় জড়ান তৃণমূলপন্থী BLO ও তৃণমূল কর্মীরা। পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা। এই সময়ে পুলিশ বিক্ষোভকারীদের CEO দফতরের ১০০ থেকে ২০০ মিটার দূরে সরিয়ে দেয়। রাত ১২টা নাগাদ CEO দফতরে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের সঙ্গে দেড়ঘণ্টা বৈঠক করেন তিনি। রাত দেড়টা নাগাদ অফিস থেকে বেরিয়ে যান CEO। এরপরে পুলিশ কমিশনার বেরিয়ে এসে পুলিশকর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রয়োজনীয় নির্দেশ দেন। তারপরে CEO দফতরে পৌঁছয় বিশাল কেন্দ্রীয় বাহিনী। 'ফর্ম 6' জমা দেওয়ার অভিযোগ ঘিরে গতকাল দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে স্ট্র্যান্ড রোডে CEO দফতরের বাইরের এলাকা। হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি নামতে হয় কেন্দ্রীয় বাহিনীকেও। আজ সকাল থেকে কলকাতা পুলিশের কড়া নিরাপত্তা CEO দফতরের বাইরে। দড়ি দিয়ে বাঁধা হচ্ছে একাধিক গার্ডরেল। গতকাল গার্ডরেল সরিয়ে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা। সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরাও রয়েছেন CEO দফতরের বাইরে। এখনও CEO দফতরের বাইরে ধর্না দিচ্ছেন তৃণমূলপন্থী BLO সংগঠনের সদস্যরা। প্রয়োজনে ফের লড়াইয়ের হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল কর্মীরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget