এক্সপ্লোর

West Bengal News 2026 : ভোটের আগে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের, ভোটকেন্দ্র নিয়ে বড় সিদ্ধান্ত

West Bengal Election Commission : ভোটারদের সুবিধার্থে ৩২১টি ভোটকেন্দ্র স্থানান্তরের অনুমোদনও দেওয়া হয়েছে। এর ফলে ভোটারদের যাতায়াত আরও সহজ হবে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটারদের সুবিধা বাড়াতে রাজ্যজুড়ে অতিরিক্ত ভোটকেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত  

নির্বাচন কমিশনের   সিদ্ধান্ত, যেখানে ভোটারের সংখ্যা ১২০০-র বেশি, সেখানে তৈরি করা হবে মোট ৪৬৬০টি অতিরিক্ত (অক্সিলিয়ারি) ভোটকেন্দ্র। এর ফলে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়ানোর সমস্যা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

 ভোটকেন্দ্র স্থানান্তর (Booth Relocation)

ভোটারদের সুবিধার্থে ৩২১টি ভোটকেন্দ্র স্থানান্তরের অনুমোদনও দেওয়া হয়েছে। এর ফলে ভোটারদের যাতায়াত আরও সহজ হবে।

 মোট বুথ সংখ্যা 

এই সিদ্ধান্তের ফলে রাজ্যে মোট ভোটকেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৫,৩৭৯টি।

 কেন এই সিদ্ধান্ত?  

নির্বাচন কমিশনের মূল লক্ষ্যই হল, সহজে ভোটদান , বুথে বুথে বিশৃঙ্খলা এড়াতে ভিড় কমানো ও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন (Free & Fair Election)। তাই ভোটের মুখে এমন বড় সিদ্ধান্ত নিল কমিশন। 

বেআইনি জমায়েতের উপর নিষেধাজ্ঞা

এছাড়া রাজ্য জুড়ে বেআইনি জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশনও। সূত্রের খবর, কমিশনের তরফে বলা হয়েছে, তাদের অনুমতি ছাড়া কোনও মিছিল, সভা বা জমায়েত করা যাবে না। এই নির্দেশ অমান্য করলে, সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। এমনকী CEO দফতরে যাওয়ার ক্ষেত্রেও আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। CEO দফতরের কাছে তৃণমূলপন্থী সংগঠন BLO অধিকার রক্ষা কমিটির ধর্না নিয়েও সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন। CEO দফতরের কাছে মঞ্চ বেঁধে আবার যদি বিক্ষোভ দেখানোর চেষ্টা হয়, তাহলে সংশ্লিষ্টদের দ্রুত সাসপেনশনের চিঠি ধরানো হবে।

নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ

এছাড়াও ভোটের আগে ফৌজদারি মামলায় অভিযুক্ত, অপরাধমূলক অতীত রয়েছে, শুধুমাত্র পদমর্যাদার জোরে নিরাপত্তা পাচ্ছেন, এমন ব্যক্তিদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। স্টেট পুলিশ নোডাল অফিসারের কাছে দুপুর ১২টার মধ্যে এই সংক্রান্ত আপডেটেড স্ট্যাটাস রিপোর্ট তলব করা হয়েছে। এমন অনেকেই আছেন যাঁরা ফৌজদারি মামলায় অভিযুক্ত, অপরাধের অতীত রয়েছে, এখন জামিনে অথবা প্যারোলে মুক্ত। তাঁদের কেউ কেউ শুধুমাত্র পদমর্যাদার জোরে এবং হুমকির অভিযোগের প্রেক্ষিতে নিরাপত্তা পাচ্ছেন। এমন ব্যক্তিদের নিরাপত্তা ২ এপ্রিল রাতের মধ্যেই প্রত্যাহার করার নির্দেশ দেয় কমিশন।  

আরও পড়ুন : “আমি মুকুল রায় নই যে...'' টিকিট না পেয়েই বিস্ফোরক মুকুলপুত্র শুভ্রাংশু !

সেরা শিরোনাম

Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget