এক্সপ্লোর

West Bengal Election 2026 : নন্দীগ্রামে দলবদলের হিড়িক! শুভেন্দুর উপস্থিতিতে সকালেই তৃণমূল থেকে বিজেপিতে, বিকেলে তৃণমূলে

West Bengal Election 2026 : পদ্ম পতাকা ফেলে ফের একবার নতুন তৃণমূল নেতা ও নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের হাত ধরে ফিরে আসেন তৃণমূলে। অর্থাৎ একই দিনে দুইবার দলবদল করে ফেলেন তাঁরা। 

বিটন  চক্রবর্তী, নন্দীগ্রাম:
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অন্যতম নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রাম! একুশের ভোটে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই দেখেছিল রাজ্যবাসী।গত বিধানসভা নির্বাচনে সবথেকে হাইভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম ( Nandigram )। এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে নন্দীগ্রাম থেকে বিধায়ক হন শুভেন্দু। তবে নন্দীগ্রামের ভোটের ফল নিয়ে মামলা এখনও হাইকোর্টে বিচারাধীন। এবারও নন্দীগ্রাম থেকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। আর এবার সেই কেন্দ্রে তাঁর বিরুদ্ধে লড়ছেন একদা তাঁরই ঘনিষ্ঠ নেতা পবিত্র করকে। তৃণমূলের প্রার্থীঘোষণার দিনই সকালে পদ্ম থেকে ঘাসফুলে আসেন তিনি। তাই এবারও নন্দীগ্রাম আসন হিসেবে যথেষ্টই হেভিওয়েট। যে যার শিবির ভারী করতে চাইছে। 

ভোটের আগে দল বদলে রবিবার  নন্দীগ্রাম ২ ব্লকের বয়ালের তিন তৃণমূল কর্মী দুপুরে শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari) উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। তাঁদের নাম, শেখ সাইবুল, জানে আলম এবং শেখ শাহজাহান। কিন্তু বেলা গড়াতে না গড়াতেই মন বদলে ফেলেন তিন জনই। পদ্ম পতাকা ফেলে ফের একবার নতুন তৃণমূল নেতা ও নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের হাত ধরে ফিরে আসেন তৃণমূলে। অর্থাৎ একই দিনে দুইবার দলবদল করে ফেলেন তাঁরা। 

তৃণমূল নেতৃত্বের দাবি, ওই কর্মীরা নিজেদের ভুল বুঝতে পেরে দ্রুত পুরনো দলে ফিরে এসেছেন। তৃণমূলে যোগদান করেই তাঁরা জানান, তাঁদের ভুল বুঝিয়ে বিজেপিতে যোগ দেওয়ানো হয়। ভোটের আবহে দলবদল চলতেই থাকে। তবে একই দিনের মধ্যে দু-দুবার দল  পরিবর্তন বেশ আশ্চর্যের। 
এবার নন্দীগ্রামে বিজেপির জেলা সহ-সভাপতিকে ই দলে যোগদান করিয়ে তাঁকেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী করেছে তৃণমূল। পরদিনই তৃণমূল প্রার্থী পবিত্র করের স্ত্রী শিউলি করও যোগ দেন তৃণমূলে।  ঘটনাচক্রে তিনি বিজেপির পঞ্চায়েত প্রধান।           
 
ঠিক তার এক দিন আগেই,  বিজেপিতে যোগদান করেন উত্তর ব্য়ারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী ও তাঁর স্বামী। একসময়ে শ্রাবণী কাশ্যপীর স্বামী মৃণ্ময় কাশ্যপী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকের ছায়াসঙ্গী বলে পরিচিত ছিলেন। এর আগে গত বছর নভেম্বরে তৃণমূলে অবহেলিত, অপমানিত বলে দাবি করেছিলেন কাউন্সিলর। তখনই ঘোষণা করেন শিবির বদলের বিষয়ে। এমনকী তাঁদের ইছাপুরের বাড়িতে হাজির হন বিজেপি নেতা অর্জুন সিং। সেই ঘটনার কয়েক মাস পরই স্বামীকে নিয়ে বিজেপিতে যোগদান করলেন তৃণমূল কাউন্সিলর। 
 
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget