এক্সপ্লোর

West Bengal Election 2026 : স্ট্রং রুমের আশেপাশে নয় ! নজিরবিহীন কড়াকড়ি, কমিশনের তরফে এই এই নিয়ম জানিয়ে দেওয়া হল

West Bengal Election 2026 : অতিরিক্ত ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার এবং ৭৭ জন পুলিশ অবজার্ভারকে নিয়োগ করল নির্বাচন কমিশন। প্রত্যেকটি গণনাকেন্দ্রই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

রুমা পাল, শুভেন্দু ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা :  আর কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই শুরু হবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা। সোমবার সকাল ৮টা থেকে রাজ্যের ৭৭টি কাউন্টিং সেন্টারে একসঙ্গে শুরু হবে গণনা প্রক্রিয়া। দক্ষিণ ২৪ পরগণার ফলতা কেন্দ্র বাদে বাকি ২৯৩টি বিধানসভা আসনের ভোট গণনা হবে। ব্যাপক বেনিয়মের অভিযোগে ফলতার ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন।

প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হবে। তারপর সকাল সাড়ে ৮টা থেকে শুরু হবে EVM-এ প্রাপ্ত ভোটের গণনা। নির্বাচন কমিশন জানিয়েছে, যে বিধানসভা কেন্দ্রে যত রাউন্ডে ভোট গণনা হবে, তার শেষ হওয়ার অন্তত ২ রাউন্ড আগেই পোস্টাল ব্যালট গণনার কাজ শেষ করতে হবে।

ভোট গণনা ঘিরে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, অতিরিক্ত ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার এবং ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করা হয়েছে। কাউন্টিং অবজার্ভারদের দায়িত্ব থাকবে গণনাকেন্দ্রের ভিতরে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং গোটা গণনা প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করা। অন্যদিকে পুলিশ অবজার্ভাররা গণনাকেন্দ্রের বাইরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন। তবে তাঁরা গণনা কক্ষে প্রবেশ করতে পারবেন না।

স্ট্রং রুমে কড়া নিরাপত্তা, কোথাও বাঙ্কার, কোথাও ড্রোন নজরদারি

রাজ্যের বিভিন্ন স্ট্রং রুম এবং কাউন্টিং সেন্টারে বহুস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কোচবিহার পলিটেকনিক কলেজের গণনাকেন্দ্রে তৈরি করা হয়েছে অস্থায়ী বাঙ্কার। সেখানে পাহারায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। পশ্চিম বর্ধমানের আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে। অন্যদিকে বিভিন্ন গণনাকেন্দ্রের বাইরে বসানো হয়েছে অতিরিক্ত ক্লোজ সার্কিট ক্যামেরা। কমিশনের দাবি, কাউন্টিং সেন্টারের ভিতর ও বাইরের প্রতিটি গতিবিধির উপর কড়া নজর রাখা হচ্ছে।

স্ট্রং রুমে ঢোকার নিয়ম কী?

নির্বাচন কমিশন ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে, স্ট্রং রুম এবং গণনাকেন্দ্রে প্রবেশ সম্পূর্ণভাবে QR কোড ভিত্তিক পরিচয়পত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। শুধুমাত্র অনুমোদিত কাউন্টিং এজেন্ট, নির্বাচন কর্মী, অবজার্ভার এবং আধিকারিকদেরই প্রবেশের অনুমতি থাকবে।

কমিশনের নির্দেশ অনুযায়ী—

  • মোবাইল ফোন নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশ করা যাবে না
  • শুধুমাত্র বৈধ QR কোড ভিত্তিক পরিচয়পত্র থাকলে ঢোকা যাবে
  • প্রতিটি প্রবেশপথে থাকবে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশি তল্লাশি
  • কাউন্টিং হলের ভিতরে ভিডিওগ্রাফি ও সিসিটিভি নজরদারি চলবে
  • অনুমতি ছাড়া কোনও ব্যক্তি স্ট্রং রুমের আশেপাশে যেতে পারবেন না

কোথায় কত রাউন্ড গণনা?

নির্বাচন কমিশন সূত্রে খবর, সবচেয়ে বেশি ২৭ রাউন্ড গণনা হবে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে। অন্যদিকে সবচেয়ে কম ১০ রাউন্ডে গণনা হবে মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম এবং বীজপুর কেন্দ্রে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে হবে ২০ রাউন্ড গণনা। পাশাপাশি ৪টি টেবিলে গোনা হবে পোস্টাল ব্যালট।

কোথায় কত গণনাকেন্দ্র?

এবারের ভোটগণনায় সবচেয়ে বেশি গণনাকেন্দ্র রয়েছে উত্তর ২৪ পরগনায়। জেলার ৩৩টি আসনের ভোট গণনার জন্য করা হয়েছে ৮টি কাউন্টিং সেন্টার। ফলতা বাদে দক্ষিণ ২৪ পরগনার ৩০টি আসনের জন্য তৈরি করা হয়েছে ৬টি গণনাকেন্দ্র। কলকাতার ১১টি বিধানসভা আসনের জন্য রাখা হয়েছে মোট ৫টি গণনা কেন্দ্র। কলকাতা থেকে জেলা— সর্বত্র কেন্দ্রীয় বাহিনী, পুলিশ এবং নজরদারি ব্যবস্থায় কার্যত মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্রগুলি। এখন শুধু অপেক্ষা ইভিএম খোলার।

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget