এক্সপ্লোর

Riju Dutta: বিজেপিকে দরাজ সার্টিফিকেট তৃণমূলের মুখপাত্র ঋজু দত্তের, শোনালেন অদ্ভুত অভিজ্ঞতা

WB Assembly Election 2026: অন্যদিকে ঘাটালের তৃণমূল সাংসদ দেব এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপি সরকারের উদ্দেশে লিখলেন, আশা করি রাজ্যের সাধারণ মানুষের প্রগতি, শান্তি ও উন্নয়নের জন্য কাজ করবে নতুন সরকার।

কলকাতা: বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) ফল বেরনোর পর থেকেই ক্ষোভপ্রকাশ করে একাধিক তৃণমূলের নেতা-প্রাক্তন বিধায়করা মুখ খুলতে শুরু করেছেন। এবার বিজেপির প্রশংসা শোনা গেল তৃণমূলের মুখপাত্র ঋজু দত্তের গলায়। ভিডিও পোস্ট করে একাধিক উদাহরণ দিলেন বিজেপির সৌজন্যের। শুভেনদু অধিকারীর কাছে ক্ষমাও চেয়েছেন। অন্যদিকে ঘাটালের তৃণমূল সাংসদ দেব এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপি সরকারের উদ্দেশে লিখলেন, আশা করি রাজ্যের সাধারণ মানুষের প্রগতি, শান্তি ও উন্নয়নের জন্য কাজ করবে নতুন সরকার। এদিকে, এরপরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অফিশিয়ালি জানিয়ে দেওয়া হল যে ঋজুর বক্তব্যকে দল সমর্থন করে না।

বিজেপির ল্যান্ডস্লাইড ভিক্ট্রি! খড়কুটোর মতো উড়ে গেছে তৃণমূল! আর তারপরেই দলের ওপরে ক্ষোভপ্রকাশ করে মুখ খুলতে শুরু করেছেন তৃণমূলের নেতা-নেত্রীরা! এবার তৃণমূলের তারকা সাংসদ থেকে শুরু করে দলের মুখপাত্র, দু'জনের মুখে শোনা গেল বিজেপির প্রশংসা!

ঋজু দত্ত জানিয়েছেন, 'বিজেপি যে সৌজন্য দেখিয়েছে, বিজেপি যে উদারতা দেখিয়েছে, বিজেপি যে প্রোটেকশন দিয়েছে, যে সহযোগিতা তাঁর সাথে করেছে এই ঋণ আমি জানি না শোধ করতে পারব কিনা। আমার মণ্ডল সভাপতি সেই সময় যদি চাইত আমার গায়ে আবির লাগিয়ে দিতে পারত। আমার গাড়ি ভাঙচুর করতে পারত। কিন্তু তারা কী করেছে? সে এসে আমার সঙ্গে হাত মিলিয়েছে। বলেছে, একটু রাস্তাটা খালি কর। ঋজু দার গাড়িটাকে বার করে দে।।'

তিনি আরও বলেছেন, 'বিজেপির বিধায়কদের এত ব্যস্ততা, আগামী ৯ তারিখ তাঁদের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। কিন্তু এরমধ্যেও যতজন বিজেপি বিধায়ককে আমি ফোন করেছি। প্রতিটি বিজেপি বিধায়ক যাদের আমি ফোন করেছি, তারা দুটো রিংয়ের মধ্যে আমার ফোন ধরেছে। বিজেপির দিল্লির শীর্ষ নেতৃত্ব এবং বিজেপির বাংলার শীর্ষ নেতৃত্ব, আমাকে ওপেনলি বলেছে, তুমি বুক ফুলিয়ে তৃণমূল কংগ্রেস করো। তোমার পরিবারের উপরে কোনও আঁচ আসবে না।'

বুধবার সমাজমাধ্যমে পোস্ট করে বিরাট জয়ের জন্য বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন দেব। তিনি লিখেছেন আশা করি রাজ্যের সাধারণ মানুষের প্রগতি, শান্তি ও উন্নয়নের জন্য কাজ করবে নতুন সরকার। এছাড়াও নিজের পোস্টে বিজেপির নতুন সরকারের কাছে আবেদনও জানিয়েছেন দেব। লিখেছেন, নতুন সরকারের কাছে বিনীত আর্জি জানাচ্ছি, তারা যেন একতা, শিল্পীর স্বাধীন চেতনাকে তুলে ধরেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget