এক্সপ্লোর

Amit Shah On TMC Syndicate: 'একবার পদ্মফুলে ভোট দিন, পুরো সিন্ডিকেট তুলে গঙ্গায় বিসর্জন দেব', কী বার্তা অমিত শাহের?

Amit Shah On TMC Government: 'সিন্ডিকেট আপনাদের সমস্যায় ফেলছে?' 'একবার পদ্মফুলে ভোট দিন, পুরো সিন্ডিকেট তুলে গঙ্গায় বিসর্জন দেব।' ডেবরায় জনসভা থেকে বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর।

ডেবরা: ২৩ তারিখ বঙ্গ ভোটের প্রথম দফা। হাতে আর মাত্র কয়েকদিন বাকি। একেবারে শেষ পর্বের ভোটের প্রস্তুতি সেরে নিতে মাঠে নেমে পড়েছেন হেভিওয়েটরা। একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোটের ময়দান একেবারে জমে উঠেছে।  শুক্রবার সঙ্কল্পপত্র প্রকাশ করার পর ডেবরায় জনসভা করেন অমিত শাহ। আর এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি। 

ডেবরার সভা থেকে তৃণমূলের দুর্নীতির প্রসঙ্গ টেনে রীতিমতো কড়া ভাষায় আক্রম শানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বিজেপির উপর একবার ভরসা রাখার কথা জানান। বিজেপিকে ভোট দেওয়ার অনুরোধও করেন। তৃণমূলের সিন্ডিকেটের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, '' সিন্ডিকেট আপনাদের সমস্যায় ফেলছে হ্যাঁ কি না? সিমেন্ট কিনতে যাবেন, সিন্ডিকেট। বালি কিনতে যাবেন, সিন্ডিকেট। পাখা কিনতে যাবেন, সিন্ডিকেট। শুধু একবার পদ্মফুলের চিহ্নে বোতাম টিপুন, পুরো সিন্ডিকেট তুলে গঙ্গায় জলে বিসর্জন করে দেব। এই কাজ করবে বিজেপি।''

সিন্ডিকেটের কথা বলতে গিয়ে মমতা সরকারের অত্যাচারের প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, '' যে অত্যাচার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গুন্ডারা করছে, আমার কথা মনে রাখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে বলে যাচ্ছি, যে অত্যাচার করছে আমি সেই গুন্ডাদের বলতে চাই, যে যার নিজেদের জায়গা ঠিক করে নাও, ৫ তারিখের পর কোথায় যেতে হবে। বিজেপির সরকার আসবে। ৫ তারিখের পর যারা এখানকার মানুষকে বিরক্ত করবে, তাকে জেলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করব।'' ''দুর্নীতি, কাটমানি আর মোদি সরকারের বিরোধ এই ৩ জিনিস এখানকার মানুষকে উদ্বিঘ্ন করে তুলেছে।''

বাংলার মানুষকে সমস্যায় ফেলছে বহিরাগতরা, এমনই দাবি করলেন অমিত শাহ। জানালেন, 'বাংলার যুবকদের যুবকদের বেরোজগার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।' 'বিজেপি চায় পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশমুক্ত রাখতে, কিন্তু মমতা বন্দ্য়োপাধ্য়ায় চান অনুপ্রবেশকারীদের এখানে রাখতে।' 'অনুপ্রবেশকারীরা গরিব মানুষদের রোজগার নষ্ট করছে।' 'মমতা বন্দ্যোপাধ্য়ায় চান না, অনুপ্রবেশকারীদের তাড়ানো হোক।' 'ভোটের পর এক এক জন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাড়ানো হবে বাংলা থেকে।'

একদিকে যখন তৃণমূলের দুর্নীতি, অত্যাচার, সিন্ডিকেট-এর প্রসঙ্গ তুলে কটাক্ষ করছেন অমিত শাহ। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও পাল্টা দিলেন বিজেপিকে। বারাসাতের জনসভা থেকে বিজেপিকে 'শয়তান' আখ্যা দেন তিনি। বলেন, ''শয়তানগুলো সব এক জায়গায় জুটে হয়ে গেছে হ্যাংলা, দখল করতে হবে বাংলা।'' '' সারা বছর দেখা নেই, ঝড় হলে দেখা নেই, বন্যা হলে দেখা নেই, হাসপাতালে দেখা নেই, লোক মারা গেলে দেখা নেই, কোনও কিছুতেই দেখা নেই। ভোটের সময় উড়ে আসে বসন্তের কোকিলের মত।'' ''সোনার বাংলা গড়বে, আর বাংলায় কথা বললে মারবে।'' ''বিজেপির পার্টির মত খারাপ পার্টি আমি জীবনে দেখিনি।'' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget