এক্সপ্লোর

Abhishek Banerjee: বিধানসভা থেকে লোকসভা, অভিষেকের এই স্ট্র্যাটেজিতেই বাজিমাত তৃণমূলের

West Bengal Loksabha Election Result : এবারের কৃতিত্বের অনেকটাই এবার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দিচ্ছে তাঁর দল। নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে তিনি এবার সর্বকালীন রেকর্ড ব্যবধানে জয়ী হয়েছেন। 

কলকাতা : অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের দাবি ছিল, তৃণমূলের ঝুলিতে আসবে ৩২টি আসন। বাস্তবে এসেছে ২৯টি আসন। যা তাঁর ভবিষ্য়দ্বাণীর একেবারেই কাছাকাছি। ২০১৪ থেকে ২০১৯-এ তৃণমূলের আসন ৩৪ থেকে নেমে এসেছিল ২২-এ।  ২০২৪-এ শক্তি বাড়িয়ে ফের তিরিশের কাছাকাছি পৌঁছে গেল তৃণমূল। ২০১৯-এ লোকসভা ভোটে তৃণমূল ৪৪ শতাংশ ভোট পেয়েছিল। ২০২৪-এ তৃণমূলের প্রাপ্ত ভোটের হার বেড়ে হল প্রায় ৪৬ শতাংশ। আর এর কৃতিত্বের অনেকটাই এবার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দিচ্ছে তাঁর দল। নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে তিনি এবার সর্বকালীন রেকর্ড ব্যবধানে জয়ী হয়েছেন। 

ডায়মন্ড হারবারের সাংসদই এখন তৃণমূলের আসল 'ডায়মন্ড'। অবশ্য় লোকসভা ভোটে তৃণমূলকে এই জায়গায় পৌঁছে দেওয়ার কাজটা কোনওদিক থেকেই সহজ ছিল না। একদিকে, বিজেপির আক্রমণের মোকাবিলা, অন্য়দিকে, তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করে তোলা। দুটো কাজ সমান্তরালভাবে চালিয়ে গেছেন অভিষেক। একুশের বিধানসভা ভোটের সময় থেকেই তৃণমূলের তারকা প্রচারক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার যাত্রা করে চষে ফেলেছিলেন গোটা রাজ্য়। এবারও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারে ঝড় তুলেছেন তিনি। সেই সঙ্গে বিজেপির আক্রমণের পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্রেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে। বিজেপি যখন একশো দিনের কাজ কিংবা আবাসের মতো কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে, তখন মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় কখনও দিল্লি পৌঁছে গেছেন, কখনও রাজভবনের সামনে ধর্নায় বসেছেন। 

এছাড়া লোকসভা ভোটে প্রার্থী ঠিক করা থেকে প্রচারের ব্লু প্রিন্ট তৈরিও করেছেন তিনিই। পার্টর ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিগেডে যে মঞ্চ থেকে পরপর ৪২ প্রার্থীর নাম একলপ্তে ঘোষণা করেছিল তৃণমূল, সেই প্ল্যানিংও নাকি অভিষেকের। এরপর নিজের প্রার্থীদের জেতাতে প্রচারে ছুটে বেরিয়েছেন  রাজ্য়জুড়ে। ভোটের আগে জেলায় জেলায় গিয়ে, সাংগঠনিক বৈঠক করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। ফল ঘোষণার দু'দিন আগেও, ভার্চুয়াল বৈঠকে দলীয় প্রার্থী ও তৃণমূলের জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করেন তিনি। মনোবল ধরে রাখতে বলেন। স্ট্রংরুম পাহারা দিতে বলেন।  এসবের ফলই কি হাতেনাতে পেল তৃণমূল?  আর এই AB - ফ্যাক্টরের জন্যই ওড়িশা দখল করলেও, বাংলা মোদি-শাহের কাছে অধরাই থেকে গেল। 

বঙ্গ রাজনীতিতে অভিষেকের গুরুত্ব বুঝেই  এবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠাচ্ছেন অভিষেককেই।    

আরও পড়ুন :

সন্দেশখালি-বিতর্কের জের কোথায়? বসিরহাটে জয় তৃণমূলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget