এক্সপ্লোর

Adhir Choudhury: অধীরকে দেখে ফের 'গো ব্যাক স্লোগান', প্রচারে বেরিয়ে আবারও বিক্ষোভের মুখে কংগ্রেস প্রার্থী

West Bengal Assembly Election 2026: আজ সকালে ভোটের প্রচার শুরুর পর বহরমপুরের দয়াময়ী কালিবাড়ি এলাকায় অধীর চৌধুরীকে দেখে গো ব্য়াক স্লোগান দেওয়া হয়।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : গতকালের পর আজ ফের প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর চৌধুরী। বহরমপুরের কংগ্রেস প্রার্থীকে দেখে 'গো ব্যাক' স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। 'ধিক্কার' জানানো হয় তাঁকে। যদিও আজ অধীর চৌধুরীর প্রচারে যথেষ্ট আঁটোসাঁটো নিরাপত্তা ছিল। একজন ডিএসপি, একজন আইসি- র নেতৃত্বে ছিল বিশাল পুলিশবাহিনী। এছাড়াও ছিল অধীর চৌধুরীর জন্য কেন্দ্রের দেওয়া ওয়াই ক্যাটেগরির নিরাপত্তাবাহিনী। নিরাপত্তা এতটাই নিশ্চিদ্র রাখার চেষ্টা করা হয়েছিল যে অধীর চৌধুরীর কাছে সংবাদমাধ্যমকেও সেভাবে ঘেঁষতে দেওয়া হয়নি। কিন্তু শেষ পর্যন্ত বহরমপুরের কংগ্রেস প্রার্থীর প্রচারে অশান্তি আটকানো যায়নি।    

প্রচারে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন অধীর চৌধুরী। একই দিনে তিন জায়গায় তাঁর প্রচার ঘিরে ছড়াল উত্তেজনা। আজ সকালে ভোটের প্রচার শুরুর পর বহরমপুরের দয়াময়ী কালিবাড়ি এলাকায় তাঁকে দেখে গো ব্য়াক স্লোগান দেওয়া হয়। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জানা যাচ্ছে, রাস্তার মোড়ে তৃণমূলের পতাকা, ফেস্টুন নিয়ে জমায়েত করেছিলেন তৃণমূল কর্মীরা। অধীর চৌধুরীর মিছিল কাছাকাছি আসতেই তাঁকে লক্ষ্য় করে স্লোগান দেন তৃণমূল কর্মীরা। অধীর চৌধুরীর প্রচার আছে জেনেই তৃণমূল কর্মী-সমর্থকরা আগেভাগে জড়ো হয়েছিলেন বলে খবর। বহরমপুরের পাশপাশি এদিন উত্তেজনা ছড়িয়েছে হোতা সাঁকো এবং কান্তনগরেও।    

গতকাল অধীর চৌধুরীর প্রচারে ধুন্ধুমার ঘটেছিল। এই ঘটনায় IC-র বিরুদ্ধে পদক্ষেপের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। বহরমপুরের IC-র বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর কমিশন সূত্রে। অধীর চৌধুরী মনোনয়ন দেওয়ার দিনেও চরম বিশৃঙ্খলা হয়েছিল। ৪ তৃণমূল কর্মীর বিরুদ্ধে এই ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নির্বাচনী প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে, দাবি কমিশন সূত্রে।      

আজ বহরমপুরে প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েন অধীর চৌধুরী। কংগ্রেস প্রার্থীর সামনেই তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। অধীর চৌধুরীর প্রচারের রাস্তাতেই তৃণমূল কংগ্রেসের জমায়েত। প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অধীরের মিছিল পৌঁছতেই তাঁকে লক্ষ্য় করে স্লোগান দেওয়া হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তৃণমূলকর্মীরা। অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়েছে। অন্যদিকে তৃণমূলের দাবি, বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে প্রচার করছিলেন অধীর চৌধুরী, তারই প্রতিবাদ দেখানো হচ্ছিল। গত বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার সময়ও তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget