এক্সপ্লোর

Ration Scam ED Raids: ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট, তার আগে ফের একবার অ্যাকশনে ED, একসঙ্গে ৯ জায়গায় অভিযান !

West Bengal News Today: কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হাবড়ার জয়গাছি নেতাজি রোডে ED অভিযান ব্যবসায়ী সমীর চন্দের বাড়িতে ED আধিকারিকরা।

পার্থপ্রতিম ঘোষ, সত্যজিৎ বৈদ্য, হাবড়া, উত্তর ২৪ পরগনা : দ্বিতীয় দফার ভোটের আগে রেশন দুর্নীতি মামলায় ED অভিযান। কলকাতা, উত্তর ২৪ পরগনার হাবড়া, বর্ধমান-সহ ৯ জায়গায় তল্লাশি, খবর ED সূত্রে। ২০২০-র অক্টোবরে বসিরহাট থানায় দায়ের মামলার সূত্রে অভিযান। ৬ বছর আগে সেই মামলায় ৩ জনকে গ্রেফতারও করা হয়েছিল। ঘোজাডাঙা কাস্টমসের ডেপুটি কমিশনারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছিল। FCI-এর সরকারি গম কালোবাজারি ও বাংলাদেশে পাচারের অভিযোগ ওঠে। তদন্ত গ্রহণ করে ED, আজ সেই মামলাতেই ৯ জায়গায় চলছে অভিযান, খবর ED সূত্রে। 

হাবড়ায় একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে ED অভিযান। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হাবড়ার জয়গাছি নেতাজি রোডে ED অভিযান ব্যবসায়ী সমীর চন্দের বাড়িতে ED আধিকারিকরা। ED সূত্রে খবর, হাবড়ার চালপট্টিতে চালের কারবার করেন ওই ব্যবসায়ী। রেশন দুর্নীতি মামলায় তদন্তে ব্যবসায়ী সমীর চন্দের নাম উঠে এসেছে, খবর ED সূত্রে। হাবড়ার আরও এক ব্যবসায়ী সাগর সাহার বাড়িতেও ED অভিযান। হাবড়ার শ্রীনগর মেন রোডে সাগর সাহার বাড়িতে চলছে ED তল্লাশি। অন্যদিকে, হাবড়ার আরও এক চাল ব্যবসায়ী রাজীব সাহার প্রতিষ্ঠানে ED হানা। 

হাবড়ায় একাধিক চাল ব্যবসায়ীদের বাড়িতে পৌঁছে গেলেন ED আধিকারিকেরা। সাতসকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হাবড়ার জয়গাছি নেতাজি রোডে, ব্যবসায়ী সমীর চন্দের বাড়িতে আসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ED সূত্রে খবর, হাবড়ার চালপট্টিতে চালের কারবার করেন তিনি। রেশন দুর্নীতি মামলায় তদন্তে নেমে তাঁর নাম উঠে আসে। এখন কোথা থেকে চাল কেনা হয়, মান্ডিতে কী নামে সেই চাল যায় সেসব নানা বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। হাবড়ার শ্রীনগর মেন রোডে, আরেক চাল ব্যবসায়ী সাগর সাহার বাড়িতেও গিয়েছেন ED আধিকারিকেরা। 

ভোটের আবহে অতিরিক্ত সক্রিয় ইডি। কদিন আগেই ফ্ল্যাট প্রতারণা মামলায় অভিনেত্রী এবং প্রাক্তন সাংসদ নুসরত জাহানকে তলব করেছিল ইডি। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এর আগে এবারের ভোটে তৃণমূলের প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি, অফিস, শ্বশুরবাড়িতেও অভিযান চালায় ইডি। কয়েকদিন আগে বেহালার ব্যবসায়ী জয় এস কামদারকেও গ্রেফতার করেছে ইডি। এর পাশাপাশি আইপ্যাকের অন্যতম কর্ণধার ঋষি রাজ সিং-কেও তলব করা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। কলকাতা পুলিশের আধিকারিক (ডিসিপি) শান্তনু সিন্‌হা বিশ্বাস এবং তাঁর এক ছেলেকেও তলব করেছে ইডি। এই পুলিশ আধিকারিকের ফ্ল্যাটে প্রায় ২১ ঘণ্টা তল্লাশি চালায় ইডি। এমনকী অভিযান চালানো হয় পুলিশ আধিকারিকের বাড়ির পাশে এক কোচিং সেন্টার এবং তাঁর ছেলের অফিসেও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget